নতুন লুকে চমকে দিলেন পূর্ণিমা! বলিউডি ছোঁয়ায় ছবি ভাইরাল


প্রকাশিত: ০৫:০৪ ২০ সেপ্টেম্বর ২০২৫
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা বরাবরই তার সৌন্দর্য ও স্টাইল স্টেটমেন্ট দিয়ে আলোচনায় থাকেন। নব্বই দশকের শেষ প্রান্তে যাত্রা শুরু করেও আড়াই দশক পরে এখনো যেভাবে আলো ছড়াচ্ছেন, তাতে অনেকেই তাকে বলছেন 'দুই প্রজন্মের নায়িকা'।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু নতুন ছবি শেয়ার করে আবারও নজর কাড়লেন পূর্ণিমা। নতুন লুকে ধরা দেওয়া পূর্ণিমাকে দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা। ছবিতে দেখা যায়, তিনি পরেছেন সিল্কি কালো পোশাক, চুলে ব্রাউন কালার এবং ওয়েভি হেয়ারস্টাইল—সব মিলিয়ে ছিল এক অনন্য ফ্যাশনেবল উপস্থিতি। ক্যাপশনে লিখেছেন: "আমার নতুন লুক, আর নতুন লুক মানেই নতুন ভাইব!"
তার এই লুক দেখে নেটিজেনদের মন্তব্য ঘরে উপচে পড়েছে প্রশংসা। কেউ লিখেছেন, "আপনি আগের মতোই সুন্দর," আরেকজনের মন্তব্য, "একটুও বয়স বাড়েনি!" পূর্ণিমার হাসি, স্টাইল এবং আত্মবিশ্বাস ভক্তদের আবারও মুগ্ধ করেছে।
উল্লেখ্য, ২০০৩ সালে যৌথ প্রযোজনার ‘মনের মাঝে তুমি’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান পূর্ণিমা। পরে ‘হৃদয়ের কথা’ (২০০৬), ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ সহ একাধিক হিট ছবিতে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন ঢাকাই সিনেমার অন্যতম সেরা নায়িকা হিসেবে।
বর্তমানে পূর্ণিমা অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও নিয়মিত। তবে রূপ আর স্টাইলের দিক থেকে তিনি যেন এখনো একই জায়গায় দাঁড়িয়ে—বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও আধুনিক, আরও আত্মবিশ্বাসী।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ট্রাম্পের জামাতার গোপন তহবিল ও অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত
- নগদ টাকা না পেয়ে অভিনব ছিনতাই, অ্যাপে ঋণ নিতে বাধ্য করা হলো যুবককে
- সব কটা জানালা খুলে দাও না: সুরের আড়ালে এক মুক্তিযোদ্ধার জীবনগাথা
- কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




