সন্তানদের টিকা দেওয়ার জন্য বোরকা পরে হাসপাতালে পরীমনি!


প্রকাশিত: ০৬:৫৮ ১ অক্টোবর ২০২৫
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। তিনি শুধু সিনেমার খবরেই নয়, ব্যক্তিজীবনের ছোটখাটো মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। এবার তিনি নিজেকে সম্পূর্ণ নতুন লুকে উপস্থাপন করে সকলকে চমকে দিয়েছেন।
বুধবার (১ অক্টোবর) পরীর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যায়, তিনি বোরকা পরে সন্তানদের সঙ্গে বাইরে বের হচ্ছেন। ভিডিওতে গাড়িতে বসে সন্তান রাজ্য ও প্রিয়মের সঙ্গে কথোপকথনের মুহূর্তগুলোও ধরা পড়েছে। পরে হাসপাতাল গিয়ে তারা টিকা গ্রহণ করেন।
ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, “আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা হলো ছোটখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই। বড় জনকে দেখেন কী করে।”
এই ভিডিও প্রকাশের পর ভক্তদের মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকে পরীর বোরকা পরা লুকের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, “মাশাআল্লাহ মাশাআল্লাহ, পরীমণি আপু বোরকাতে খুব সুন্দর লাগছে।” আরেকজন মন্তব্য করেছেন, “হিজাব-নিকাবে আরও বেশি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ।”
শুধু সন্তানের টিকা দেওয়ার মুহূর্ত নয়, মা হিসেবে পরীর নতুন রূপও মুহূর্তের মধ্যে ভক্তদের মন কেড়ে নিয়েছে। তার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে এবং আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে অলি আহমদ: ‘স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই’
- রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো, ফিরতে পারেন মাঠেও
- স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান
- আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল
- ড. আসিফ নজরুলের সুদীর্ঘ জীবনী: শৈশব থেকে ২০২৪-এর জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তীকালীন সরকার
- সুপারন্যাচারাল থ্রিলারে প্রথমবার জুটি হচ্ছেন সাইফ-কিয়ারা
- গ্যাস সংকটে আশুলিয়ার একাধিক কারখানায় উৎপাদন বন্ধ, ছাঁটাইয়ের শঙ্কা
- রাষ্ট্রপতি নির্বাচন ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোতেই হচ্ছে: নাহিদ ইসলাম
- কন্যাসন্তানের বাবা হলেন গ্লেন ম্যাক্সওয়েল, মেয়ের নাম মাইয়া
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক




