‘পিছে তো দেখো’ খ্যাত আহমেদ শাহের ছোট ভাই উমর আর নেই


প্রকাশিত: ০৩:৪৩ ১৭ সেপ্টেম্বর ২০২৫
ভাইরাল ভিডিও ‘পিছে তো দেখো’-এর মাধ্যমে খ্যাতি পাওয়া পাকিস্তানের টিকটক তারকা আহমেদ শাহের ছোট ভাই ও শিশুশিল্পী উমর শাহ মারা গেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) মাত্র ১৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উমরের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন তার বড় ভাই আহমেদ শাহ। ভাইকে হারিয়ে শোকে ভেঙে পড়া আহমেদ শাহ লিখেছেন—
“আমাদের পরিবারের ছোট্ট উজ্জ্বল তারা উমর শাহ আল্লাহর কাছে ফিরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
উমরের চাচা দানিয়াল শাহ গণমাধ্যমকে জানান, রোববার রাতে হঠাৎ করেই উমরের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। দ্রুত হাসপাতালে নেওয়ার পর তিনি বমি করতে থাকেন এবং ফুসফুসে তরল জমে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
তবে তিনি আরও জানান, কয়েক দিন আগে তাদের বাড়িতে একটি বিষধর সাপ মারা হয়েছিল। তাই উমরের মৃত্যু সাপের কামড়ে হয়েছে কিনা, সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।
‘শান-ই-রামজান’-এর উপস্থাপক ওয়াসিম বাদামী জানিয়েছেন, তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তাদের মতে, সোমবার ভোরে কার্ডিয়াক অ্যারেস্টে উমরের মৃত্যু হয়।
শোবিজ অঙ্গনে শোকের ছায়া
উমরের মৃত্যুর খবরে শোবিজ অঙ্গনে শোক নেমে আসে।
জিতো পাকিস্তানের উপস্থাপক ফাহাদ মুস্তাফা লেখেন, তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন।
প্রবীণ অভিনেতা আইজাজ আসলাম জানান, উমর জিতো পাকিস্তান অনুষ্ঠানে সবার মুখে হাসি ফোটাতেন।
জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান ও মোমল শেখও সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
সোমবার দারাবান রোডে উমর শাহের জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় জাখোরি শরিফ কবরস্থানে তাকে দাফন করা হয়। তার স্কুল কর্তৃপক্ষ কবরের পাশে ফুল রেখে গভীর শোক প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর




