ব্রেন টিউমারের বিরুদ্ধে লড়ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, লন্ডনে অস্ত্রোপচার


প্রকাশিত: ০৬:২১ ১ অক্টোবর ২০২৫
জয় বলেন, বছরের শুরুতে ইলিয়াস কাঞ্চনের কথা বলায় সমস্যা ও স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ার মতো উপসর্গ দেখা দেয়। পরে গত ৯ এপ্রিল ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়া হলে বিভিন্ন পরীক্ষা শেষে তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সের মেডিকেল বোর্ড জানান, অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ কারণে ২৬ এপ্রিল পরিবার সিদ্ধান্ত নেয় তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার।
বিদেশে চিকিৎসা ও অপারেশন
লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার পর গত ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান, টিউমারটি ব্রেনের গভীরে থাকায় সম্পূর্ণভাবে অপসারণ করা সম্ভব হয়নি। আংশিক টিউমার অপসারণের পর বাকিটুকু রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা নেয়া হয়েছে।
দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়া
আগামী দিনগুলোতে ইলিয়াস কাঞ্চনকে টানা ৩০টি সেশন (প্রতি সপ্তাহে পাঁচ দিন, ছয় সপ্তাহব্যাপী) রেডিয়েশন ও কেমোথেরাপি নিতে হবে। এরপর তাঁকে চার সপ্তাহ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। চিকিৎসকরা অনুমতি দিলে তখনই তিনি দেশে ফিরতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জয়।
দোয়ার আবেদন
সংবাদ সম্মেলনে মিরাজুল মইন জয় বলেন, “আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসা কঠিন ও ব্যয়বহুল হলেও আমরা তাঁর দ্রুত আরোগ্যের আশায় আছি। দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করছি।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




