নাহিদের বক্তব্যে ক্ষুব্ধ ইশরাক হোসেন, বললেন এনসিপির ভবিষ্যৎ ‘জিরো’


প্রকাশিত: ১১:৩১ ২০ অক্টোবর ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের এক বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ তোলায় ক্ষোভ প্রকাশ করে তিনি মন্তব্য করেছেন, দল হিসেবে এনসিপির ভবিষ্যৎ একেবারেই শূন্য। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এই ক্ষোভ ঝাড়েন।
এর আগে সোমবার বিকেলে রাজধানীর বাড্ডায় পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ইশরাক ফৌজদারি অপরাধ করেছেন এবং তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবস্থা নেওয়া উচিত।
নাহিদের এমন মন্তব্যের জবাবে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন দাবি করেন, সমাজে মাদকের মতো ভয়াবহ সংকট নিয়ে কথা না বলে কেবল তার অপরাধ খোঁজা হচ্ছে। নাহিদকে অতীতে নতুন ধারার রাজনীতির ধারক মনে করলেও তরুণ প্রজন্মের উদ্দেশে হতাশা প্রকাশ করে তিনি লেখেন, এদের কাছ থেকে নতুন কোনো বন্দোবস্ত পাওয়ার আশা নেই।
এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে এই বিএনপি নেতা উল্লেখ করেন, পুলিশ সঙ্গে নিয়ে বৈধভাবে মাদক নির্মূলের উদ্যোগ নিতে গিয়ে উল্টো তার বিরুদ্ধে মামলার কথা বলা হচ্ছে।
নাহিদ ইসলামকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইশরাক বলেন, কোনো ফাঁকফোকর খুঁজে যেন তার নামে মামলা দেওয়া হয়, তিনি নিজে গিয়েই আত্মসমর্পণ করবেন। একই সঙ্গে আইনের শাসনের নামে দেশে অর্থহীন রাজনীতি চলছে বলেও তিনি অভিযোগ করেন।
ফেসবুক বার্তার শেষাংশে মাদক নির্মূলে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দেন ইশরাক হোসেন এবং বড় মাদক কারবারিদের সতর্ক থাকার বার্তা দেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার



