আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত


প্রকাশিত: ০১:৫১ ২২ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচের পদে লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া সব অনিশ্চয়তা ও গুঞ্জনের অবসান হতে যাচ্ছে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে নতুন করে চুক্তি নবায়নে সম্মত হয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ। নতুন সমঝোতা অনুযায়ী আরও দীর্ঘ মেয়াদে আলবিসেলেস্তেদের দায়িত্বে দেখা যাবে তাকে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম সুপারদেপোরের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ২০২৮ সাল পর্যন্ত স্কালোনির সঙ্গে দুই বছরের চুক্তি করা হবে। তবে দুই পক্ষের ঐকমত্যের ভিত্তিতে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ রাখা হয়েছে।
সম্প্রতি আন্তর্জাতিক বিরতির ফাঁকে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠকে বসেন স্কালোনি। নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করে দায়িত্বে বহাল থাকতে সম্মতি দেন তিনি। আর্থিক সুযোগ-সুবিধাসহ চুক্তির বিভিন্ন শর্তাবলিতে উভয় পক্ষ একমত হয়েছে বলে জানা গেছে।
চুক্তি চূড়ান্ত হলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এএফএ। তবে আগামী কয়েক দিনের মধ্যে কিংবা নভেম্বরের আন্তর্জাতিক বিরতির সময় বিষয়টি জনসমক্ষে আনা হতে পারে। বছরের শেষ উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ১৩ নভেম্বর বুয়েনস আইরেসের লা বোম্বোনেরায় উরুগুয়ের বিপক্ষে এবং ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হবে দলটি।
২০১৮ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়ে আর্জেন্টিনার ডাগআউটে এসেছিলেন স্কালোনি। এরপর তার হাত ধরেই দলটি জিতেছে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, ঐতিহাসিক কাতার বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা শিরোপা। নতুন এই চুক্তি চূড়ান্ত হলে জাতীয় দলের দায়িত্বে স্কালোনির এক দশক পূর্ণ করার দারুণ মাইলফলক তৈরি হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে বেরিয়ে গেলেন রাশেদ খাঁন
- মাত্র ৮ দিনেই হাজার কোটি আয় ‘রামায়ণ’-এর, পেছনে ফেলল ‘বাহুবলী ২’
- জোড়া গোলে মিশরের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মোহাম্মদ সালাহ
- বিড়ালের সমান ছোট্ট হরিণ ‘পুডু’, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র হরিণ
- জাতীয়করণের পথে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রোববার সরকারের গুরুত্বপূর্ণ বৈঠক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- সেই তুমি হয়ে আজও কোটি হৃদয়ে, রুপালি গিটারের সুরে অমর এক কিংবদন্তি



