ইবিতে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত


প্রকাশিত: ০৮:৫১ ১৬ ডিসেম্বর ২০২৫
বেশ উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণ এবং ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করে প্রশাসন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১০ টার দিকে প্রশাসন ভবন ও আবাসিক হলগুলোতে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। পরে প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য মুক্ত বাংলায় সমবেত হয়। পরে মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তবাংলায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. জাহাঙ্গীর আলম পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে একে একে জিয়া পরিষদ, কর্মকর্তা-কর্মচারী সমিতি, আবাসিক হলসমূহ, বিভিন্ন বিভাগ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানে কর্তৃক স্থাপিত ভিত্তি পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়।
জাতির সূর্য সন্তানদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করে একটি গণতান্ত্রিক, শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র তৈরি করা। যে লক্ষ্যকে অর্জন করার জন্যে আমরা দেখি ২৪শের বীর সেনানীরা রক্ত দিয়েছে। এর পূর্বে যে ইতিহাস আমাদের, সেই ইতিহাসটি কালো অধ্যায় দিয়ে ঢাকা। ২৪শের সেই রক্তের মাধ্যমে আবার আমরা শপথ গ্রহণ করেছি—বাংলাদেশ যে লক্ষ্যে স্বাধীন হয়েছিল, সেই লক্ষ্যকে আমরা অর্জন করব।
তিনি আরও বলেন, আমাদের স্বাধীনতার স্বপ্ন সাধ পূরণ হবে ২৪শের চেতনা বাস্তবায়নের মাধ্যমে। এই জন্যে এই বিশ্ববিদ্যালয়ের সকল স্টেকহোল্ডারকে, বিশেষ করে আমার ছাত্র সমাজকে, আজকের দিনে আমার এই বার্তা থাকবে, ভুলে যাও তোমাদের পুরোনো ইতিহাস। স্বাধীনতার যে মূলমন্ত্র নিয়ে বিজয় আমাদের সূচিত হয়েছিল, আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম, সেই উদ্দেশ্যকে সফল করার জন্যে ২শের৪-এর চেতনাকে ধারণ করে আগামী বাংলাদেশ গড়ার স্বপ্নে তোমরা এগিয়ে যাও।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে

