শিক্ষকদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্যে ইবি ছাত্রদল নেতাদের দুঃখ প্রকাশ


প্রকাশিত: ১১:০৫ ১৮ ডিসেম্বর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের কর্তা ব্যক্তিদের আপত্তিকর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছে শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করেন তারা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকজন নেতা শিক্ষকদের উদ্দেশ্যে যে আপত্তিকর ও অনভিপ্রেত মন্তব্য করেছে সে বিষয়ে ইবি ছাত্রদল গভীরভাবে দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছে।
ছাত্রদল জানায়, ছাত্রদলের বক্তব্যের মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা ও দ্বৈত নীতির প্রতিবাদ জানানো। বিশেষ করে ইবি শিক্ষার্থী সাজিদ হত্যাকাণ্ডের পাঁচ মাস পার হলেও এখনো অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে একাধিক অযৌক্তিক বিধিনিষেধ আরোপ এবং একই সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে রাত ১১টা পর্যন্ত ছাত্রী হলের অনুষ্ঠান চলার মতো ঘটনাগুলোর মাধ্যমে যে বৈষম্য ও অসংগতি ফুটে উঠেছে—সে বিষয়গুলোই বক্তব্যের কেন্দ্রবিন্দু ছিল।
তবে বক্তব্য প্রদানের সময় অনাকাঙ্ক্ষিত ও শালীনতাবিরোধী কিছু ভাষা ব্যবহার হয়েছে বলে স্বীকার করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যা কোনোভাবেই সংগঠনের কাঙ্ক্ষিত অবস্থান নয়। এ কারণে সম্মানিত শিক্ষক সমাজের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো শিক্ষার্থী এতে কষ্ট পেয়ে থাকলে তাদের কাছেও দুঃখ প্রকাশ করা হয়।
ছাত্রদল আরও জানায়, শিক্ষক সমাজ জাতির বিবেক ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনের প্রধান কারিগর। তাদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও মর্যাদা প্রদর্শন করা ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনৈতিক আদর্শ ও সাংগঠনিক নীতির অবিচ্ছেদ্য অংশ। উক্ত মন্তব্য সংগঠনের রাজনৈতিক দর্শন, অবস্থান কিংবা সাংগঠনিক শৃঙ্খলার প্রতিফলন নয় বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতান্ত্রিক আন্দোলন ও মত প্রকাশের ক্ষেত্রে শালীনতা, সৌজন্য ও পারস্পরিক সম্মান বজায় রাখা অপরিহার্য। ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি রোধে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আরও দায়িত্বশীল, সংযত ও সতর্ক ভূমিকা পালন করবে।
শিক্ষক সমাজের সম্মান রক্ষা এবং একটি সুস্থ, সহনশীল ও ইতিবাচক শিক্ষাঙ্গন গঠনে সংগঠনটি সর্বদা সচেতন ও প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
