• মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো নৈরাজ্যকর পরিস্থিতি বা সংকট তৈরি কাম্য নয় : বাংলাদেশ ন্যাপ

কোনো নৈরাজ্যকর পরিস্থিতি বা সংকট তৈরি কাম্য নয় : বাংলাদেশ ন্যাপ

‘রাষ্ট্রপতির পদত্যাগের দাবি ঘিরে যে সংকট, তা অনাকাঙ্খিত ও উদ্বেগজনক। সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কি না, এটা আলোচনার বিষয়ই নয়। এখনকার মূল এজেন্ডা হওয়া প্রয়োজন রাজনীতি, রাষ্ট্র ও সংবিধান সংস্কার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংস্কারের মাধ্যমে জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠিত করা। এখন এমন কোনো সংকট সৃষ্টি করা উচিত হবে না, যা অন্তর্র্বতী সরকারের কাজকে প্রশ্নবিদ্ধ করবে এবং গণতন্ত্র ও জনগনের ভোটাধিকার পথকে দীর্ঘায়িত করবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে ভোটাধিকার প্রতিষ্ঠায় বিলম্ব হতে পারে: আমানউল্লাহ আমান

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে ভোটাধিকার প্রতিষ্ঠায় বিলম্ব হতে পারে: আমানউল্লাহ আমান

সোমবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘৯০ এর ছাত্র গণ-অভ্যুত্থানের রূপকার সাইফুদ্দিন আহমেদ মনির মৃত্যুবার্ষিকী’ উপলক্ষ্যে আয়োজিত সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিলম্ব ঘটতে পারে। সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। তাদের (অন্তর্বর্তী সরকারের) কারণে যদি গণতন্ত্র মুখ থুবড়ে পড়ে, তবে ফের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার দুটোই বাধাগ্রস্ত হবে।

‘মব জাস্টিজ’ সমাজ ও রাষ্ট্রের জন্য অশনি সঙ্কেত : বাংলাদেশ ন্যাপ

‘মব জাস্টিজ’ সমাজ ও রাষ্ট্রের জন্য অশনি সঙ্কেত : বাংলাদেশ ন্যাপ

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথিত চোর হিসেবে মস্তিষ্ক অপ্রকৃতস্থ তোফাজ্জল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শামীম আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ মাসুদ, খাগড়াছড়ির দীঘিনালায় মোহাম্মদ মামুনের হত্যাকান্ডসহ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ‘মব জাস্টিস’ বা ‘উত্তাল জনতার বিচার’ নামে যে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে তাতে গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র শীর্ষ নেতৃদ্বয় মন্তব্য করে বলেন, ‘মব জাস্টিস’ কোনোভাবেই গ্রহনযোগ্য নয়। ‘মব জাস্টিস’-এ হত্যাকান্ড খুবই মর্মান্তিক ও হৃদয়স্পর্শী বিষয়। সকলকে মনে রাখতে হবে ‘মব জাস্টিজ’ সমাজ ও রাষ্ট্রের জন্য অশনি সঙ্কেত।