বিদায়ক্ষণে ছেলের কাঁধে ভর করে আবেগঘন খালেদা জিয়া!


প্রকাশিত: ১২:৫৪ ৬ মে ২০২৫
বিদেশে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরার সময় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আবেগঘন এক বিদায় মুহূর্তের সাক্ষী হলো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর পরিবার। ছেলের কাছ থেকে বিদায় নেওয়ার এই দৃশ্য মুগ্ধ করেছে অনেককেই।
ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে খালেদা জিয়ার সঙ্গে দেখা হয় তাঁর ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিদায়ের মুহূর্তে খালেদা জিয়া আবেগভরে বলেন, “তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে?” জবাবে তারেক রহমান জানান, “তুমি বিমানে ওঠার পর মেয়ে জাইমাকে নিয়ে চলে যাব।”
এই আবেগঘন দৃশ্যটি পোস্ট করা হয় তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে। ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসা খালেদা জিয়ার পাশে রয়েছেন নাতনি জাইমা রহমান ও দুই পুত্রবধূ। তারেক রহমানের সহযাত্রীদের উদ্দেশে খালেদা জিয়া অনুরোধ করেন, “তোমরা ভাইয়ার খেয়াল রেখো।”
এর আগে, বাংলাদেশ সময় সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে লন্ডনের বাসা থেকে বের হন তারা। যুক্তরাজ্য সময় বিকেল ৪টা ১০ মিনিটে ও বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া ঢাকার উদ্দেশে রওনা দেন। তাঁর সঙ্গে রয়েছেন দুই পুত্রবধূ, একটি বিশেষ মেডিকেল বোর্ডসহ ৯ সদস্যের একটি প্রতিনিধি দল।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সেই লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। দীর্ঘ চার মাস পর আবার সেই বাহনেই দেশে ফিরছেন তিনি।
এদিকে, খালেদা জিয়ার আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে নেত্রীকে স্বাগত জানানোর নির্দেশ দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- আইয়ুব বাচ্চুর গানের পরিবর্তন নিয়ে সমালোচনা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
- কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন
- ইরানের ওপর চূড়ান্ত অর্থনৈতিক চাপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা যুদ্ধ ঘোষণার সতর্কতা তেহরানের
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূসহ দুইজনের লাশ উদ্ধার
- সাফারি পার্কে দুই হাতির মৃত্যু, এরপরই ‘সম্রাট-নিহারকলি’কে ফেরত
- সাধারণ বাসকে স্লিপার কোচ করায় জরিমানা ২ লাখ ১০ হাজার টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- কৃষক সেজে ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে ধরল পুলিশ
- সুবিধা চেয়ে আদালতে পলক: ‘আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম’
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বার্ষিক ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল পঞ্চগড়
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর




