ছাত্র উপদেষ্টারা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে: ইশরাক


প্রকাশিত: ০২:৫৩ ২২ মে ২০২৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইশরাক হোসেনের সমর্থকেরা। আজ বৃহস্পতিবার পর্যন্ত টানা আট দিন রাজপথে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এর মধ্যেই ইশরাকের মেয়র হিসেবে শপথ না নিতে উচ্চ আদালতে দায়ের করা রিট খারিজ হয়ে গেছে। হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, ইশরাকের শপথ নিতে আর কোনো আইনি বাধা নেই।
এই রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইশরাক হোসেন। তিনি বলেন,
“আন্দোলনকারী ভাইদের বলবো এইসব মুলা দিয়ে গাধা বস করা যায় আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদত্যাগের খবর না আশা পর্যন্ত চলেছে লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে।”
এর আগে বৃহস্পতিবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইশরাকের মেয়র ঘোষণা সংক্রান্ত রিটটি সরাসরি খারিজ করে দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান ও খান জিয়াউর রহমান। ইশরাকের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল ও এ এম মাহবুব উদ্দিন খোকন। রিটের বিপক্ষে যুক্তি তুলে ধরে তারা জানান, নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও ইসির গেজেট আইনগতভাবে সঠিক এবং বাস্তবায়নযোগ্য।
আইনজীবী কায়সার কামাল বলেন,“আমরা মনে করি যে উপদেষ্টা আছেন, যিনি হয়তোবা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিষয়টি ঘোরাচ্ছিলেন, তিনিও এখন রিট খারিজের পর আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে শপথগ্রহণের ব্যবস্থা করবেন।”
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। ২ ফেব্রুয়ারি ফলাফল গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন এবং তাপস শপথ নিয়ে দায়িত্ব পালন করতে থাকেন।
তবে নির্বাচন নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিএনপি নেতা ইশরাক হোসেন ২০২০ সালের ৩ মার্চ আদালতে মামলা করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে চলতি বছরের ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল থেকে দেওয়া রায়ে তাপসের মেয়র পদ বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেয় শপথ কার্যক্রম শুরু করতে। তবে কোনো পদক্ষেপ না নেওয়ায় আন্দোলনে নামে ইশরাকের সমর্থকেরা।
এখন আদালতের নির্দেশনা অনুযায়ী ইশরাকের শপথ গ্রহণের পথে আর কোনো আইনি জটিলতা নেই। তবে তিনি ও তাঁর সমর্থকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, বিশেষ করে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ




