আইভীর বাসায় পুলিশি অভিযান, অবরুদ্ধ পুলিশ


প্রকাশিত: ০১:০৯ ৯ মে ২০২৫
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাসভবনে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে হঠাৎ অভিযান চালায় পুলিশ। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই শহরের দেওভোগ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তায় নেমে এসে আইভীর কর্মী-সমর্থকরা এলাকাটি অবরুদ্ধ করে ফেলেন এবং পুলিশ সদস্যদের আটকে রাখেন।
জানা গেছে, নারায়ণগঞ্জ সদর থানার একটি পুলিশ দল চুনকা কুটির নামে পরিচিত আইভীর বাসভবনে প্রবেশ করে তাকে আটক করার চেষ্টা চালায়। এ সময় অভিযানের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। আইভীর বাড়ির সামনের দুই রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি দিয়ে ব্যারিকেড গড়ে তোলা হয়।
পুলিশ সদস্যরা ওই বাড়ির ভেতরেই অবরুদ্ধ হয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পাশাপাশি, এলাকার মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নামার আহ্বান জানানো হয়।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, “রাত ১১টার দিকে কয়েকটি পুলিশের গাড়ি আসে। পরে পুলিশ বাড়িতে ঢুকলে মসজিদে ঘোষণা দিয়ে আমরা সবাই রাস্তায় নেমে আসি।”
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ এখনও আইভীর বাড়ির ভেতরে অবস্থান করছে। সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীও বাড়িতেই রয়েছেন বলে জানা গেছে।
তবে অভিযানের উদ্দেশ্য বা আইভীকে আটকের কারণ সম্পর্কে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




