শুধু আ: লীগ নয়, ১৪ দলকেও নিষিদ্ধ করার দাবি জুলাই ঐক্যের


প্রকাশিত: ০১:০১ ১২ মে ২০২৫
শুধু আওয়ামী লীগ নয়, তার নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং সকল সহযোগী সংগঠনকেও নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জুলাই ঐক্যের নেতারা। রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের নেতারা বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের দুই হাজার শহীদের রক্তের ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা এই দাবি জানাচ্ছি। খুনি ও সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পাশাপাশি, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও আন্দোলনরত নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।”
তারা জানান, ইতিমধ্যে ৬০টিরও বেশি সংগঠন জুলাই ঐক্যের সঙ্গে যুক্ত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ঢাবি থেকে একটি মিছিল নিয়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয়। শুক্রবার বিকেল ৪টা থেকে শাহবাগে অবস্থান নেয় জুলাই ঐক্য। ওই দিন বিকাল সাড়ে পাঁচটায় যমুনার সমাবেশ থেকে ছাত্রজনতা শাহবাগে যোগ দেয়। সেখানে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ অনেকেই।
শনিবার রাতে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জুলাই ঐক্য ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের অংশ হিসেবে শাহবাগে অবস্থান নেয়। তারা অভিযোগ করে বলেন, “শনিবার রাতে কৌশলে কিছু শব্দ ব্যবহার করে ইন্টারিম সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলেও, দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, যা আমাদের মূল দাবি ছিল।”
সংগঠকরা জানান, সরকার সোমবার একটি পরিপত্র ঘোষণা করতে পারে বলে জানিয়েছে। তারা সোমবার পর্যন্ত অপেক্ষা করে, এরপর সরকার কী সিদ্ধান্ত নেয় তার ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।
সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের পক্ষ থেকে চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয়:
১. বিপ্লবী ‘জুলাই ঘোষণাপত্র’ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করা হবে।
২. সারাদেশে জুলাইয়ের স্পিরিট ধারণকারী সংগঠনগুলোর ঐক্য গড়ে তোলা হবে।
৩. সরকারের পদক্ষেপগুলো তিন দফা দাবি অনুযায়ী পর্যবেক্ষণ করা হবে।
৪. বিভিন্ন সেক্টরে ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হবে, অন্যথায় তাদের তালিকা প্রকাশ করা হবে।
সংগঠকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আওয়ামী লীগের ডালপালা ও শেকড় উপড়ে ফেলতে হবে। তাই শুধু আওয়ামী লীগ নয়, তার সঙ্গে ১৪ দলীয় জোট ও সকল সহযোগী সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




