সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন!


প্রকাশিত: ০৩:২৫ ১৪ মে ২০২৫
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। একইসঙ্গে তার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল গ্রহণ করেছে আদালত। বুধবার (১৪ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জোবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম, মাকসুদ উল্লাহ এবং জাকির হোসেন।
এর আগে মঙ্গলবার (১৩ মে) জোবাইদা রহমানের দণ্ডের বিরুদ্ধে আপিল দায়ের করতে বিলম্ব হওয়ায় হাইকোর্টে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারপতি খসরুজ্জামানের বেঞ্চ ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করে আপিল গ্রহণ করেন। এরপরই বুধবার তার জামিন মঞ্জুর করা হয়।
২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকার কাফরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। মামলার বিচার শেষে ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মো. আছাদুজ্জামান রায় ঘোষণা করেন। রায়ে, তারেক রহমানকে দুদক আইনের ২৬(২) ধারায় ৩ বছর এবং ২৭(১) ধারায় ৬ বছরসহ মোট ৯ বছরের কারাদণ্ড ও ৩ কোটি টাকা জরিমানা এবং জোবাইদা রহমানকে ২৭(১) ধারায় ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে ২০২৪ সালের ১০ অক্টোবর তারিখে বাংলাদেশ গেজেটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে আদালতে আপিল দায়েরের সুযোগ দিতে ডা. জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য বিনাশর্তে স্থগিত করা হয়েছে। এই প্রজ্ঞাপন কার্যকর হয় ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে।
দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থান করার পর চলতি বছরের ৬ মে দেশে ফেরেন জোবাইদা রহমান। দেশে ফিরে তিনি আদালতে হাজির হয়ে আপিল ও জামিন আবেদন করেন। আদালতের আদেশে আপাতত তিনি জামিনে মুক্ত থাকছেন এবং মামলাটির পরবর্তী শুনানি এখন আপিল আদালতের ওপর নির্ভর করছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




