• শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ | ৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড

আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড

ডায়মন্ড ওয়ার্ল্ডে ২০ জন সেলস এক্সিকিউটিভ নিয়োগ, স্নাতক পাসে আবেদনের সুযোগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯ ২০ নভেম্বর ২০২৬

দেশের পরিচিত জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড (Diamond World) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ—জুয়েলারি সেলস অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট পদে মোট ২০ জন কর্মী নিয়োগ দেবে। নির্বাচিত প্রার্থীরা ঢাকায় কাজ করার সুযোগ পাবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

গত ১৯ নভেম্বর ২০২৬ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এর পাশাপাশি রয়েছে বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, বিমা সুবিধা ও সম্পূর্ণ ভর্তুকিতে দুপুরের খাবারের ব্যবস্থা।

ডায়মন্ড ওয়ার্ল্ডে নিয়োগের বিস্তারিত

  • প্রতিষ্ঠানের নাম: ডায়মন্ড ওয়ার্ল্ড (Diamond World)
  • পদের নাম: এক্সিকিউটিভ—জুয়েলারি সেলস অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট
  • পদসংখ্যা: ২০টি
  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মস্থল: ঢাকা
  • বেতন: আলোচনা সাপেক্ষে
  • ন্যূনতম বয়স: ২৬ বছর
  • অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর
  • আবেদনের শেষ তারিখ: ১৯ ডিসেম্বর ২০২৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। আবেদনকারীর বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগদক্ষতা, বিক্রয় ব্যবস্থাপনা, গ্রাহকসেবা এবং ক্যাশ ম্যানেজমেন্ট সম্পর্কে অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

এ ছাড়া এফএমসিজি বা ফার্মাসিউটিক্যাল খাতে সেলস ও মার্কেটিংয়ে অভিজ্ঞ প্রার্থীদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

পদের দায়িত্ব ও কাজের বিবরণ

নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠানের জুয়েলারি পণ্য ক্রেতাদের কাছে উপস্থাপন ও বিক্রয় করতে হবে। গ্রাহকের চাহিদা অনুযায়ী উপযুক্ত পণ্য নির্বাচনে পরামর্শ দেওয়া এবং নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের দায়িত্ব পালন করতে হবে।

পাশাপাশি ক্যাশ লেনদেন, ইএফডি, রেজিস্টার সংরক্ষণ, স্টক ম্যানেজমেন্ট ও পণ্যের ইনভেন্টরি ব্যবস্থাপনার কাজ করতে হবে।

শোরুমের পণ্য প্রদর্শন, গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী পেশাদার আচরণ ও শোরুমের পরিচ্ছন্নতা নিশ্চিত করাও এই পদের দায়িত্বের অন্তর্ভুক্ত।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

ডায়মন্ড ওয়ার্ল্ডের নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট বেতনের পরিমাণ উল্লেখ করা হয়নি। তবে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে।

নির্বাচিত কর্মীরা যেসব সুবিধা পাবেন—

  • বছরে দুটি উৎসব বোনাস
  • সম্পূর্ণ ভর্তুকিতে দুপুরের খাবার
  • প্রভিডেন্ট ফান্ড
  • চিকিৎসা ভাতা
  • বিমা সুবিধা
  • প্রতি বছর বেতন পর্যালোচনার সুযোগ

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আবেদনের শেষ তারিখ: ১৯ ডিসেম্বর ২০২৬।

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও অনলাইনে আবেদন করতে  ভিজিট করুন।

বিজ্ঞাপন