• মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের ৩১ দফার বার্তা নিয়ে জনগণের দুয়ারে যাবে ঝালকাঠির তাঁতী দল

তারেক রহমানের ৩১ দফার বার্তা নিয়ে জনগণের দুয়ারে যাবে ঝালকাঠির তাঁতী দল

বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তারেক রহমান প্রদত্ত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ রূপরেখা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঝালকাঠি জেলা জাতীয়তাবাদী তাঁতী দল এক বিশেষ মতবিনিময় সভা ও সাংগঠনিক কর্মশালা আয়োজন করেছে। সভায় কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক প্রতিটি ইউনিয়নে কর্মী সভা ও লিফলেট বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয় ও সদস্য নবায়নের লক্ষ্যে তৎপরতা বাড়ানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছেসভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা তাঁতী দলের সভাপতি মো: ওয়াহেদুজ্জামান (ফিরোজ), সঞ্চালনা করেন অ্যাড. মো: বাদশা মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: বাচ্চু হাসান খান। প্রধান বক্তা ছিলেন মো: গোলাম মোস্তফা এবং বিশেষ বক্তা ছিলেন মো: আইয়ুব খান। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য অগ্রণী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিতে নিষেদ করেছে ভারত সরকার

শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিতে নিষেদ করেছে ভারত সরকার

শেখ হাসিনাকে আগের মতো রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখছে ভারত সরকার—এমন দাবি করেছেন দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ রাধা দত্ত। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে বর্তমানে ভারত যে পুনর্বিবেচনা করছেন, তা আগে যে অবস্থান ছিল তার থেকেই খানিকটা সরে যাওয়ার ইঙ্গিত দেয়। রাধা দত্তের এই মন্তব্য প্রতীত হচ্ছে যে, আশ্রয় গ্রহণের পর থেকেই ক্ষমতাধীনের বিরুদ্ধে নিজের মতামত ও মন্তব্য প্রকাশ করায় শেখ হাসিনার রাজনৈতিক কার্যকলাপ সম্পর্কে ভারত সরকার উদ্বিগ্ন এবং তাকে সরাসরি রাজনৈতিক বিবৃতি দেওয়া থেকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করছে।