সীতাকুণ্ডে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৮:০৯ ২৮ অক্টোবর ২০২৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে ২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বাদ আসর সীতাকুণ্ড দক্ষিণ বাইপাস এলাকার হাসান গোমস্তা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি সীতাকুণ্ড উত্তর বাজার ঘুরে পৌরসভার সামনে এসে এক সমাবেশে পরিণত হয়।
বিক্ষোভ সমাবেশে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি আব্দুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম–৪ আসনের মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী।
বক্তব্যে আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে আমাদের কর্মীদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এই ঘটনার বিচার না হওয়া জাতির জন্য এক কলঙ্ক। আমরা খুনিদের শাস্তি চাই এবং ফ্যাসিস্ট সরকারের পতন চাই।”
সমাবেশে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মাওলানা মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আবু তাহের।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জসিম উদ্দিন আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- সাভারে মানবিক কর্মকাণ্ডে মানুষের পাশে ছাত্রদল নেতা তমিজ উদ্দিন
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হওয়ার পথে এলিজা জামান
- শাহরুখের যে আচরণে সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিলেন গৌরী খান
- প্রথমবার ব্যালন ডি’অর জিতে আবেগাপ্লুত হ্যারি কেইন
- চীনের মেগা বাঁধের জবাবে ভারতের সিয়াং প্রকল্প, অরুণাচলে ক্ষোভ
- সাগর-রুনি হত্যা মামলা: টাস্কফোর্স প্রধানকে নথিসহ তলব হাইকোর্টের
- মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ, জামায়াত-এনসিপিকে নিয়ে রাশেদ খাঁনের সমালোচনা
- গোলাপি স্যাটিনের সাজে নজর কাড়লেন জয়া আহসান
- প্রথমবার বিগ ব্যাশে মোস্তাফিজ, বিসিবির কাছে চাইলেন এনওসি
- রাহুল গান্ধীর গাড়িবহরে দুর্ঘটনা, আহত কয়েকজন
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




