কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা ছুঁইছুঁই, জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি গেট খুলবে আজ রাতে ১০ টায়।


প্রকাশিত: ০৭:২৫ ২৪ আগস্ট ২০২৪
রাঙ্গামাটির কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেইট খুলে পানি ছাড়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।
তিনি বলেন, ‘হ্রদের পানির উচ্চতা ১০৮ এমএসএলে পৌঁছানোর কারণে আজ রাত ১০টায় প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে।’
শনিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় তার সঙ্গে যোগাযোগ করা হলে এ কথা জানান কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক।
তিনি বলেন, ‘গত দুই দিন কাপ্তাই হ্রদ ও হ্রদের আশেপাশের উপজেলাগুলোতে বৃষ্টি না হলেও এর আগে টানা চার দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে।’
তিনি আরও বলেন, ‘ফলে হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি চলে আসায় স্পিলওয়ের গেইটগুলো খুলে দেওয়া হবে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় গেট খোলার পরিমাণ বাড়ানো হতে পারে।’
বিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, কাপ্তাই হ্রদের ১০৮ ফুট এমএসএল পর্যন্ত বিপৎসীমার অবস্থা সৃষ্টি হয়। এই পরিমাপে পৌঁছালে যেকোনো সময় হ্রদের পানি বিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ে দিয়ে ছাড়া হতে পারে।
তারা আরও জানান, বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রে ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে ৩২ হাজার সিএফএস পানি নিষ্কাষিত হচ্ছে। এই পানি কর্ণফুলীতে গিয়ে পড়ে। এতে কর্ণফুলীর পানির উচ্চতা বৃদ্ধি পায়।
বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বর্তমানে হ্রদে রুলকার্ভ অনুযায়ী প্রয়োজনের চেয়ে পানি বেশি আছে। ফলে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। তবে ৫টি ইউনিটে সর্বোচ্চ ২৩০ থেকে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডেই জোকোভিচের বিদায়
- ‘এশিয়ার নোবেল’জয়ী রুনা খান সংগ্রাম থেকে বিশ্বজয়ের গল্প
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন, মন্ত্রীত্ব, মামলা-বিতর্ক ও হাদি হত্যার গুঞ্জন
- দেশে ফিরছেন মির্জা আব্বাস, সাড়ে পাঁচ মাস পর ঢাকায় ফেরার প্রস্তুতি
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- ফ্রান্সের দায়িত্বে জিদান: ঘরের মাঠে প্রথম ম্যাচের ৮০ হাজার টিকিট নিঃশেষ




