শহীদ ওসমান হাদিকে স্মরণ করে যা লিখলেন মিজানুর রহমান আজহারী


প্রকাশিত: ১১:৫৮ ২০ ডিসেম্বর ২০২৫
লাখো মানুষের অশ্রুসিক্ত উপস্থিতিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা। রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত এই জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অংশ নেন। জানাজা শেষে তাকে দাফনের প্রস্তুতি নেওয়া হয়।
এই শোকাবহ মুহূর্তে শহীদ হাদিকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই অনুভূতিপূর্ণ বার্তা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন,
“দ্রোহের প্রতীক— শহীদ ওসমান হাদির রাজকীয় বিদায়। ধূমকেতুর মতো এলেন। ন্যায় ও ইনসাফের বলিষ্ঠ কণ্ঠ হিসেবে গোটা জনপদে বিপ্লবের দাবানল ছড়িয়ে হঠাৎ রবের সান্নিধ্যে চলে গেলেন।”
তিনি আরও উল্লেখ করেন, পৃথিবীতে যে রাজকীয় বিদায় মানুষ প্রত্যক্ষ করেছে, আসমানে তার চেয়েও বড় সম্মাননা অপেক্ষা করছে শহীদ হাদির জন্য। আজহারীর ভাষায়,
“নিশ্চয়ই আসমানে আমার ভাইকে এর চাইতেও বড় রাজকীয় অভ্যর্থনা জানানোর আয়োজন চলছে।”
শহীদ হাদির শাহাদাতের সময়কাল উল্লেখ করে তিনি লেখেন,
“জুমার নামাজের পরপরই গুলিবিদ্ধ, আবার পরের জুমার রাতেই শাহাদাত বরণ! পেয়েছেন কোটি মানুষের কান্না মিশ্রিত দুআ। সুবহানাল্লাহ! এ এক পরম সৌভাগ্য!”
পোস্টের শেষাংশে আজহারী শহীদ হাদিকে আগামীর বাংলাদেশের প্রতীক হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন,
“হাদির মতো দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন তরুণরাই আগামীর বাংলাদেশ। শহীদের রক্ত কখনো বৃথা যায় না।”
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আরও লেখেন,
“ইনশাআল্লাহ ওসমান হাদি বেঁচে থাকবেন সহস্র মুক্তিকামী মানুষের ভালোবাসায়। প্রজন্ম থেকে প্রজন্মে তিনি হয়ে থাকবেন অনুপ্রেরণা, সাহসের বাতিঘর।”
উল্লেখ্য, শহীদ শরিফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে সাহসী নেতৃত্বের প্রতীক হয়ে ওঠেন। তার শাহাদাতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




