রাজধানীতে বৃষ্টি, তবে গরমের প্রতিকূলতা এখনও রয়েই গেছে


প্রকাশিত: ০৩:১০ ১২ সেপ্টেম্বর ২০২৫
রাজধানীসহ দেশের বেশ কয়েকটি এলাকায় গতকাল থেকে বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা জানান, মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার কারণে এই বৃষ্টি। তারা আরও বলছেন, দু-এক দিনের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে, তখন বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। তবে বর্তমানে শুরু হওয়া বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা কম, এবং আগামীকাল শনিবার থেকে তা কমতেও পারে।
চলতি সেপ্টেম্বর মাসে বৃষ্টি কমে যাওয়ায় দেশের তাপমাত্রা বেড়েছে। ১ সেপ্টেম্বর সিলেটে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানীতে ৩৭ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল। এরপর কয়েক দিন বৃষ্টিহীন থাকার পর গত দুই দিন রাজধানী, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেড়েছে। আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফরিদপুরে, ৪২ মিলিমিটার।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, আজ দুপুরের পর রাজধানীতে বৃষ্টি আরও বাড়তে পারে, তবে বেশি হবে না। রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামেও বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃষ্টির পরিমাণ কমে আসলেও রোববারের পর আবার বেড়ে যেতে পারে।
তাপমাত্রা অনেক জায়গায় বেশি থাকলেও বাতাসে আর্দ্রতা বৃদ্ধি পাওয়ায় গরমে কিছুটা স্বস্তি মিলছে। আবহাওয়াবিদ জানান, বর্তমানে মৌসুমি বায়ু আগের তুলনায় সক্রিয় এবং সাম্প্রতিক লঘুচাপ ও স্থল নিম্নচাপের কারণে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে, যা বৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আবহাওয়া
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- বিদেশি কোচ এলেই দুনিয়া উল্টে যাবে না, দেশি কোচরাও সক্ষম’: তাসকিন
- মুক্তি পেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, এখনো কারাগারে দুই নেতা
- ‘উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া’—চিফ হুইপ নূরুল ইসলাম মণি
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
