তীব্র শীতে কাঁপছে উত্তরের জেলা কুড়িগ্রাম!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০১:৪০ ২৭ জানুয়ারী ২০২৫
উত্তরের জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। হিমেল হাওয়া এবং হাড় কাঁপানো ঠান্ডায় জেলার মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। কয়েকদিন ধরে সকাল ও রাতে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে পুরো এলাকা।
শীতের প্রকোপে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে হতদরিদ্র ও চরাঞ্চলের বাসিন্দারা। অনেকের শীতবস্ত্রের অভাবে দিন কাটছে চরম দুর্ভোগে। সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এই তাপমাত্রা জেলার চলমান শীতের প্রকোপের চিত্র তুলে ধরে। চরাঞ্চল এলাকাগুলোতে নদী তীরবর্তী বাসিন্দারা হিমেল হাওয়ার কবলে পড়ে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। কাজের অভাবে তারা অর্থনৈতিকভাবেও বিপদে পড়েছেন।
চিলমারী ইউনিয়নের করাইবরিশাল এলাকার বাসিন্দা মামুন মিয়া বলেন,
"শীত মৌসুম এলে আমাদের চরাঞ্চল মানুষের খুব বিপদ হয়। রাতে ঘুমানো যায় না, কাজও করা যায় না। কেউ আমাদের কম্বল দিতে আসেনি।"
অন্যদিকে, স্কুলগামী শিক্ষার্থীরাও শীতে ভোগান্তির শিকার। কুড়িগ্রাম পৌর শহরের শিক্ষার্থীরা জানায়,"সকালে স্কুলে যেতে অনেক কষ্ট হয়। কিন্তু স্কুলে না গেলে পড়াশোনার ক্ষতি হবে, তাই কষ্ট করেই যেতে হচ্ছে।"
এদিকে, শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। ডায়রিয়া, নিউমোনিয়া, কাশি ও জ্বরের মতো সমস্যা নিয়ে হাসপাতালে রোগীদের ভিড় বাড়ছে।
বিজ্ঞাপন
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান