কুমড়ার বীজ: ছোট বীজে লুকানো বিশাল স্বাস্থ্যগুণ


প্রকাশিত: ০১:৫০ ১৩ সেপ্টেম্বর ২০২৫
প্রাতঃকালের নাস্তায় ড্রাই ফুড হিসেবে কুমড়ার বীজ খাওয়ার চল জনপ্রিয় হয়ে উঠেছে। পুষ্টিবিদরা বলছেন, প্রাপ্তবয়স্কদের প্রতিদিন সকালে খালি পেটে ১৫ থেকে ২০টি কুমড়ার বীজ খাওয়া অত্যন্ত উপকারী। এই ছোট্ট বীজগুলোতে রয়েছে অসংখ্য পুষ্টিগুণ, যা শরীরের জন্য ‘পাওয়ার হাউস’ হিসেবে কাজ করে। প্রতি ১০০ গ্রাম কুমড়ার বীজে প্রায় ৫৬০ ক্যালোরি পাওয়া যায়। এছাড়া এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, ফসফরাস, কপার, ভিটামিন ই, আয়রন এবং ফাইবার।
মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালের পুষ্টিবিদ শরীফা আক্তার শাম্মী বলছেন, “সুস্থ ব্যক্তির প্রতিদিন ১৫ থেকে ২০টি কুমড়ার বীজ খাওয়া উচিত। এতে শরীর পুষ্টিতে সমৃদ্ধ থাকে এবং সারাদিনের কর্মক্ষমতা বাড়ে।”
খালি পেটে কুমড়ার বীজ খাওয়ার ১০ উপকারিতা হলো—
১. সম্পূর্ণ পুষ্টি: প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার, ভিটামিন ই এবং মিনারেল সমৃদ্ধ।
২. হৃদযন্ত্রের স্বাস্থ্য: ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক।
৩. ইমিউন সিস্টেম মজবুত: জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৪. হাড় মজবুত রাখে: ম্যাগনেসিয়াম ও ফসফরাস হাড়ের গঠন ভালো রাখে।
৫. ভালো ঘুম ও মানসিক স্বাস্থ্য: ট্রিপ্টোফ্যান সেরোটোনিন তৈরিতে সাহায্য করে।
৬. বার্ধক্য রোধ ও অ্যান্টিঅক্সিডেন্ট: ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে।
৭. ডায়াবেটিস নিয়ন্ত্রণ: কম গ্লাইকেমিক ইনডেক্স রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়ক।
৮. পেটের স্বাস্থ্য: ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
৯. কোলেস্টেরল কমানো: স্বাস্থ্যকর ফ্যাট কোলেস্টেরল কমাতে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক।
১০. চুল ও ত্বকের যত্ন: চুল ও ত্বককে সুস্থ রাখে।
ড্রাই ফুড হিসেবে কুমড়ার বীজ খাওয়ার উপায়:
কুমড়া থেকে বীজ আলাদা করে প্লেটে ছড়িয়ে রোদে শুকাতে দিন। চাইলে চুলার নিচে বা হালকা তেলে ভেজে খাওয়াও যায়। সকাল ও বিকেলের নাস্তায় খাওয়া উপকারী। তবে অ্যালার্জির সমস্যা থাকলে খাওয়া এড়িয়ে চলতে হবে। অত্যধিক ক্যালোরি থাকার কারণে দিনে ১৫–২০টির বেশি খাওয়া উচিত নয়।
কুমড়ার বীজ খাওয়াই শরীরের জন্য এক প্রাকৃতিক ও সুপারফুডের মতো কাজ করে। এটি নিয়মিত খাদ্যাভ্যাসে যুক্ত করলে দেহ ও মন দুইই হবে চাঙ্গা।
বিজ্ঞাপন
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা