মধ্যরাতে ইবিতে তাকবীর স্লোগান "নারায়ে তাকবির আল্লাহু আকবর"


প্রকাশিত: ১১:৫৮ ৮ জানুয়ারী ২০২৬
তাকবীর স্লোগান দিয়ে হেনস্তার শিকার ইনকিলাব মঞ্চের নেত্রী শান্তা আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় মিছিল করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এতে "নারায়ে তাকবির আল্লাহু আকবর" স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
বুধবার (৭জানুয়ারি) রাত সোয়া বারোটার দিকে জিয়া মোড় থেকে মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থী তানভীর মন্ডল বলেন,
গত ১ জানুয়ারি জকসু নির্বাচনকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চের নেত্রী শান্তা আক্তার তাকবীর স্লোগান দিলে কথিত ছাত্রলীগের স্থলাভিষিক্ত কিছু কীট তাতে বাঁধাগ্রস্ত করেছে। আল্লাহর এই জমিনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। যারা আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব আল্লাহু আকবার মনে ধারণ করে, বুকে লালন করে যুগে যুগে, এখনো এবং ভবিষ্যতেও তাদেরকে সম্মানিত করবেন। যারা আল্লাহু আকবার স্লোগানকে বাধাগ্রস্ত করবে তারা দুনিয়াতেও লাঞ্ছিত, অপমানিত হবে এবং কেয়ামতের দিনও অপমানিত হবে। যারা আল্লাহু আকবার স্লোগানকে বাধাগ্রস্ত করার দৃষ্টতা দেখাবে আমরা তাদেরকে প্রতিহত করব।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের প্যানেল থেকে নির্বাহী সদস্য হিসেবে প্রার্থী হন ইনকিলাব মঞ্চের নেত্রী এবং শিক্ষা ও গবেষণা অনুষদের ১৭ব্যাচের শিক্ষার্থী শান্তা আক্তার। গত ৩০ ডিসেম্বর তিনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে তার হাত থেকে মাইক কেড়ে নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায় ছাত্রদলের নেতাকর্মীদের। এ ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
