খাগড়াছড়িতে জেএসএস ও ইউপিডিএফের গোলাগুলি, নিহত ৪


প্রকাশিত: ০২:২৫ ২৬ জুলাই ২০২৫
খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রামের দুটি রাজনৈতিক দলের সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতরা ইউপিডিএফ (প্রসিতপন্থী)-এর সামরিক শাখা ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস্ লিবারেশন আর্মি’র সদস্য বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে দীঘিনালার জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ইউপিডিএফ (প্রসিত) দলের সশস্ত্র কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৪০-৪৫ জনের একটি দল এবং সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস দলের সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫-৪০ জনের আরেকটি দল মুখোমুখি হয়। পরে উভয় পক্ষের মধ্যে ভয়াবহ গুলিবিনিময় হয়।
ওসি জাকারিয়া বলেন, “গোলাগুলির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। প্রাথমিকভাবে জানা গেছে, ইউপিডিএফ (প্রসিত)-এর সামরিক শাখার চার সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।”
তিনি আরও জানান, বর্তমানে ঘটনাস্থলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক আধিপত্য ও সংগঠনগুলোর মধ্যকার দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই চলছে। মাঝে মধ্যে এমন সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। তবে এ ধরনের প্রাণঘাতী সংঘর্ষে একাধিক প্রাণহানির ঘটনা সচরাচর দেখা যায় না।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব



