সাভারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতা


প্রকাশিত: ০৯:৪৪ ১৩ ডিসেম্বর ২০২৫
সাভারের ইমান্দিপুর এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও দোকান মালিকদের খোঁজখবর নিতে তিনি শুক্রবার ঘটনাস্থলে যান।
পরিদর্শনকালে লায়ন খোরশেদ আলম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা হিসেবে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং এই দুর্যোগপূর্ণ সময়ে পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাভার পৌর কৃষকদলের সভাপতি আব্দুল মান্নান, উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদলের নেতা তাজ খান নাঈম, সাভার পৌর কৃষকদলের ধর্ম বিষয়ক সহ সম্পাদক শাহিনুর ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বিএনপি নেতা আব্দুল মান্নান সহ অন্যান্য নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
লায়ন খোরশেদ আলম বলেন, “এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও বিএনপি পরিবার অসহায় মানুষের পাশে থাকবে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে লন্ডন প্রবাসী তুহিনের বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে ১১টি রুম ও ৮টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, এই অগ্নিকাণ্ডে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




