ডাকসু জিএস ফরহাদের বাগদান সম্পন্ন, কে হচ্ছেন জীবনসঙ্গী?


প্রকাশিত: ০৬:০৫ ২৪ ডিসেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ আজ বুধবার বাগদান সম্পন্ন করেছেন। রাজধানীর কাঁটাবন মসজিদে পারিবারিক আয়োজনে তাদের আকদ অনুষ্ঠিত হয়। বাগদানের খবরে ছাত্ররাজনীতি ও বিশ্ববিদ্যালয় অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, এস এম ফরহাদের জীবনসঙ্গী হচ্ছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) একজন নেত্রী। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, সানজিদার বাড়ি ফেনী জেলায়। ব্যক্তিজীবনে তিনি তুলনামূলকভাবে প্রচারবিমুখ হলেও ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে ক্যাম্পাসে পরিচিত মুখ হিসেবে পরিচিত।
এদিকে বাগদানের আগের দিন মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি পোস্টে লেখেন, “ডাকসুর জিএস এস এম ফরহাদ আগামীকাল বিয়ে করছেন, ইনশাল্লাহ।” একই সঙ্গে নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনা জানান এবং তাদের দাম্পত্য জীবন সুখী হোক—এমন কামনা করেন।
ডাকসুর দায়িত্ব পালনের পাশাপাশি এস এম ফরহাদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বেও রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ডাকসু জিএস হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন ইস্যুতে স্পষ্ট অবস্থান ও বক্তব্যের কারণে আলোচনায় রয়েছেন ফরহাদ।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিজয়ী হন সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হন এস এম ফরহাদ। তারা দুজনই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন।
নির্বাচনের ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম সর্বোচ্চ ১৪ হাজার ৪২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। অন্যদিকে জিএস পদে এস এম ফরহাদ সর্বোচ্চ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।
ডাকসু জিএস ফরহাদের বাগদানের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা জানিয়েছেন তার সহকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




