দুর্গাপুরের ঝাঞ্জাইল মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে ছুরিকাঘাতে জুলাই যোদ্ধা আহত


প্রকাশিত: ০৬:৫১ ২৪ ডিসেম্বর ২০২৫
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝাঞ্জাইল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে ছুরিকাঘাতে আহত হয়েছেন জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতা মামুন (১৯)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে এ চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি করেছে।
আহত মামুন দুর্গাপুর উপজেলার ৭ নম্বর গাঁওকান্দিয়া ইউনিয়নের জুলাই যোদ্ধা এবং ৯ নম্বর শংকরপুর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঝাঞ্জাইল মাদ্রাসায় ইসলামী মহাসম্মেলন চলাকালে হঠাৎ করেই অজ্ঞাত এক ব্যক্তি ভিড়ের সুযোগ নিয়ে ধারালো অস্ত্র দিয়ে মামুনকে আঘাত করে। হামলার পরপরই অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
ছুরিকাঘাতে আহত হয়ে মামুন মাটিতে লুটিয়ে পড়লে সম্মেলনে উপস্থিত স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে স্বজনদের কাছে তাকে হস্তান্তর করা হয় বলে জানা গেছে।
এই ঘটনার পর দুর্গাপুর ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার সুনির্দিষ্ট কারণ এবং হামলাকারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন ও দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং হামলাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার




