পটিয়া থানা ঘেরাও, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা


প্রকাশিত: ১২:০৮ ১ অক্টোবর ২০২৪
চট্টগ্রামের পটিয়ায় পুলিশের সঙ্গে স্থানীয় জনতা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার হওয়া এক যুবককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ এবং পটিয়া থানা ঘিরে রাখেন স্থানীয় লোকজন।
জানা যায়, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে রোববার পটিয়া থানা মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পটিয়ার আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। এরই মধ্যে পটিয়ার পার্থ বিশ্বাস পিন্টু নামে এক যুবক ইসলাম ধর্ম ও নবীকে অবমাননা করে ফেসবুকে পোস্ট দেন এবং কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
দুপুরে পিন্টুকে পটিয়া থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার খবরে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা ও স্থানীয় জনতা থানা ঘেরাও করে। তারা আসামি ছিনিয়ে নিতে চায়। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন জায়েদ খান
- রোনালদোর সুযোগ নষ্টের রাতে ফেলিক্সের গোলে জিতল পর্তুগাল
- জাতিসংঘে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- হাবিব ওয়াহিদ: ‘কৃষ্ণ’ থেকে বাংলা গানে এক নতুন শব্দের যাত্রা
- পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছলেন শাহরুখ, ভিডিও ঘিরে আলোচনা
- শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের প্রথম জয়
- অস্ট্রেলিয়ার মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের অননুমোদিত প্রবেশ: আলবানিজ
- জুবাইদা রহমানের বক্তব্য জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক


