থাইল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক পা দিল বাংলাদেশ


প্রকাশিত: ০২:১৯ ২৮ জানুয়ারী ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে বাংলাদেশ। কাঠমান্ডুতে অনুষ্ঠিত সুপার সিক্স পর্বের তৃতীয় ম্যাচে শক্ত প্রতিপক্ষ থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের টানা পঞ্চম জয় তুলে নিয়েছে নিগার সুলতানার দল। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই নিয়ন্ত্রিত ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সে ম্যাচের লাগাম নিজেদের হাতে রেখে আবারও বড় বার্তা দিল বাঘিনীরা। এই জয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের টিকিট পাওয়ার পথ অনেকটাই সুগম হলো।
মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই দিলারা আক্তার ফিরে যান, এরপর দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন শারমিন আক্তার সুপ্তা। মাত্র দুই রানে দুই উইকেট হারিয়ে চাপ তৈরি হলেও সেখান থেকে অসাধারণ দৃঢ়তায় ইনিংস সামাল দেন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি।
দুজনের ব্যাটে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। তৃতীয় উইকেটে তারা গড়ে তোলেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া বড় জুটি। জুয়াইরিয়া খেলেন দায়িত্বশীল ইনিংস—৪৫ বলে ৫৬ রান, যেখানে ছিল তিনটি চার ও চারটি ছক্কা। অপর প্রান্তে আরও আক্রমণাত্মক ছিলেন সোবহানা মোস্তারি। তিনি ৪২ বলে ৫৯ রান করেন, ইনিংসে মারেন নয়টি চার ও একটি ছক্কা। ১৫.৩ ওভারে ১২২ রানে ভাঙে এই জুটি, যা বাংলাদেশের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।
শেষ দিকে রিতু মনির দ্রুত ১৫ রানের ক্যামিও ইনিংসে স্কোর আরও সমৃদ্ধ হয়। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রান। থাইল্যান্ডের হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন থিপাচা পুত্থাওং, যিনি ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৩ উইকেট। ফান্নিতা মায়া ও অনিচা কামচোমফুও শিকার করেন দুটি করে উইকেট।
১৬৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে থাইল্যান্ড শুরুতে কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। নাত্থাকান চান্থাম দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন। দ্বিতীয় উইকেটে ৬৭ রানের একটি জুটি হলেও প্রয়োজনীয় রানরেটের চাপে পড়ে থাইল্যান্ড আর ম্যাচে ফিরতে পারেনি।
বাংলাদেশের বোলিং আক্রমণে শুরু ও শেষ দিকে ছিলেন ভয়ংকর মারুফা আক্তার। তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। মাঝের ওভারগুলোতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন স্বর্ণা আক্তার ও রিতু মনি। স্বর্ণা ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ২ উইকেট, আর রিতু মনি দেন ২০ রান নিয়ে শিকার করেন ২টি উইকেট।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে থাইল্যান্ড থামে ১২৬ রানে। ফলে ৩৯ রানের বড় জয় নিয়ে সুপার সিক্সে টানা তৃতীয় এবং পুরো টুর্নামেন্টে টানা পঞ্চম জয় নিশ্চিত করে বাংলাদেশ। আত্মবিশ্বাসে টইটম্বুর বাঘিনীরা এখন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল মঞ্চে পা রাখার দ্বারপ্রান্তে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প



