৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্টার


প্রকাশিত: ০৩:৫৯ ৩১ জানুয়ারী ২০২৬
বরিশালের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনার। প্রায় ৩০০ নেতাকর্মীসহ বিএনপি থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার। তার এই সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নানের আয়োজিত এক উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন মাহাবুব মাস্টার। এ সময় তার সঙ্গে প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন, যারা বিএনপি ছেড়ে জামায়াতের রাজনীতিতে যুক্ত হন।
অনুষ্ঠানে বানারীপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. খলিলুর রহমান শাহাদত, পৌর আমির মো. কাওছার হোসাইনসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াত এবং ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।
এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মাহাবুব মাস্টার বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি দলের ভেতরের ষড়যন্ত্র, অবমূল্যায়ন ও ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবহেলার অভিযোগ তোলেন।
পদত্যাগপত্রে মাহাবুব মাস্টার উল্লেখ করেন, প্রায় ৪০ বছর ধরে হামলা-মামলা, জেল-জুলুম সহ্য করে তিনি বিএনপির জন্য কাজ করেছেন। একজন নিবেদিতপ্রাণ কর্মী হওয়া সত্ত্বেও বর্তমানে তাকে দলীয়ভাবে বঞ্চিত ও লাঞ্ছিত করা হচ্ছে বলেই তিনি দল ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তার পদত্যাগের পর থেকেই বরিশাল ও বানারীপাড়ার তৃণমূল বিএনপি রাজনীতিতে তীব্র আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
পদত্যাগের আগের দিন বুধবার (২৮ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে মাহাবুব মাস্টার লেখেন,
‘দেয়ার ছিল অনেক, দিয়েছিও অনেক, চাওয়া ছিল শুধু একটু মূল্যায়ন আর যোগ্য আসন। ব্যর্থতা কার? আমার?’
এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়।
আরেক আবেগঘন পোস্টে তিনি উল্লেখ করেন, দলের দুঃসময়ে পাশে থাকার অঙ্গীকার তিনি আজীবন রেখেছেন। কিন্তু এখন রাজনৈতিক পরিবেশ অনুকূলে আসায় হয়তো তার প্রয়োজন ফুরিয়ে গেছে—এমন অনুভূতির কথাও তুলে ধরেন তিনি।
পরবর্তীতে পদত্যাগপত্র ফেসবুকে শেয়ার করে মাহাবুব মাস্টার লেখেন,
‘একজন নেতার ভয়ঙ্কর ইগো এবং কতিপয় দালালের ষড়যন্ত্রের শিকার হয়ে শহীদ জিয়ার গড়া দল থেকে অব্যাহতি নিলাম। দীর্ঘ ৪৫ বছরের আন্দোলন-সংগ্রামে ঘাত-প্রতিঘাত সহ্য করা ত্যাগী নেতাকর্মীদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি।’
তার এই রাজনৈতিক অবস্থান পরিবর্তন ও জামায়াতে যোগদান বরিশাল অঞ্চলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। সামনে স্থানীয় রাজনীতিতে এর প্রভাব কীভাবে পড়বে, তা নিয়েই এখন সবার কৌতূহল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




