আ: লীগের ভোট পাচ্ছে ১০ দলীয় জোট? নওফেলের বক্তব্য ঘিরে রাজনৈতিক উত্তাপ


প্রকাশিত: ০৩:২৩ ২৪ জানুয়ারী ২০২৬
নির্বাচনের প্রাক্কালে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী ব্যারিস্টার শেখ ফজলে নওফেলের এক বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। জামায়াতের নেতা-কর্মীদের ‘মানবিকতা’র প্রশংসা এবং একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করায় প্রশ্ন উঠেছে—আওয়ামী লীগের ভোট কি ১০ দলীয় জোট, বিশেষ করে জামায়াতঘেঁষা রাজনীতির দিকে মোড় নিচ্ছে?
এক বক্তব্যে নওফেল বলেন, জামায়াতের নেতা-কর্মীরা বিভিন্ন সময়ে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রেখেছেন, যা রাজনৈতিক বাস্তবতায় একটি ভিন্ন মাত্রা যোগ করে। পাশাপাশি তিনি বিএনপির বিরুদ্ধে বাড়িঘর পুড়িয়ে দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান দখল এবং মামলা বাণিজ্যের অভিযোগ তুলে দলটির ‘ভয়ংকর রূপ’ সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেন।
তার ভাষায়, বিএনপির এই ধরনের রাজনৈতিক আচরণ দেশ ও সমাজের জন্য হুমকিস্বরূপ এবং নির্বাচনের সময় জনগণের এসব বিষয় গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত।
নওফেলের বক্তব্য ঘিরে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে দেখা দিয়েছে ভিন্নমত। কেউ কেউ মনে করছেন, নির্বাচনের ঠিক আগে আওয়ামী লীগের একজন প্রভাবশালী সাবেক নেতার মুখে জামায়াতের প্রশংসা ও বিএনপিবিরোধী কঠোর অবস্থান—আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের জন্য একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা বহন করছে। এতে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ বা ‘পিঠ বাঁচাতে’ তারা কি ১০ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোট দিতে উৎসাহিত হবেন—সে প্রশ্নও সামনে এসেছে।
তবে একই বক্তব্যে নওফেল বিএনপির সঙ্গে আদর্শিক মিলের কথাও উল্লেখ করেন, যা পুরো রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এটি সরাসরি কোনো জোটগত সমর্থনের ঘোষণা নয়; বরং বিএনপিবিরোধী অবস্থানকে সামনে রেখে ভিন্ন কৌশলে ভোটের অঙ্ক কষার একটি প্রচেষ্টা।
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই নওফেলের এই বক্তব্য আওয়ামী লীগ, বিএনপি ও ১০ দলীয় জোটের পারস্পরিক রাজনৈতিক সমীকরণে কী প্রভাব ফেলবে—তা নিয়ে আগ্রহ বাড়ছে সাধারণ ভোটার ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




