তারেক রহমান দ্য লিডার যেখানে যাচ্ছেন, সেখানেই লোকে-লোকারণ্য


প্রকাশিত: ১১:৩১ ২৯ জানুয়ারী ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে ভোর থেকেই নেমেছে নেতা-কর্মীদের ঢল। ব্যানার, ফেস্টুন, পতাকা আর স্লোগানে পুরো এলাকা রূপ নিয়েছে এক বিশাল রাজনৈতিক উৎসবে। প্রিয় নেতাকে এক নজর দেখার আশায় সকাল থেকেই চট্টগ্রাম নগরী ও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে লাখো নেতা-কর্মী ও সমর্থক সমবেত হতে থাকেন।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে নগরের বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি, লালখানবাজার, টাইগারপাসসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। তাদের হাতে ছিল দলীয় ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও পতাকা। অনেকে পরেছেন দলীয় রঙের ক্যাপ ও টি-শার্ট। চারপাশে ভেসে উঠছে ধানের শীষের স্লোগান। আশপাশের উপজেলা ও জেলা থেকে কর্মী-সমর্থকরা বাস ও ট্রাকে করে এসে যোগ দিচ্ছেন মহাসমাবেশে।
নগরের পলোগ্রাউন্ড মাঠ সকাল গড়াতেই লোকে লোকারণ্য হয়ে ওঠে। সর্বত্র বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাসে স্পষ্ট, দীর্ঘদিন পর চট্টগ্রামে তারেক রহমানের সরাসরি উপস্থিতি তাদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।
মহাসমাবেশে সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তারেক রহমানের। সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
আয়োজকরা জানিয়েছেন, বন্দরনগরী চট্টগ্রাম ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক সমাবেশে যোগ দিচ্ছেন। তাদের প্রত্যাশা, এই মহাসমাবেশে ১০ থেকে ১৫ লাখ মানুষের সমাগম হতে পারে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, “সকাল থেকেই নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। চট্টগ্রামজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মানুষের ঢল নেমেছে পলোগ্রাউন্ড মাঠে। আমরা আশা করছি, ১০ থেকে ১৫ লাখ মানুষের সমাগম হবে।”
উল্লেখ্য, এর আগে ২০০৫ সালের মে মাসে চট্টগ্রামে এক জনসভায় বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। প্রায় ২১ বছর পর আবারও চট্টগ্রামে এলেন এই শীর্ষ নেতা।
মহাসমাবেশে যোগ দিতে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। রবিবার সকালে চট্টগ্রামের একটি হোটেলে তরুণদের সঙ্গে পলিসি ডায়ালগে অংশ নেন বিএনপি চেয়ারম্যান। এরপর বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠের মহাসমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার। চট্টগ্রাম সফর শেষে তিনি ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- দেশে সারের সংকট নেই, বিশৃঙ্খলা পরিকল্পিত: কৃষিমন্ত্রী
- ইমাম-উলামাদের আপত্তিতে কিশোরগঞ্জে অ্যাশেজের কনসার্ট স্থগিত
- দীপু মনির প্যারোলের সিদ্ধান্তের পর স্বামীর জানাজা ও দাফন
- রবার্তো কার্লোস কি ইসলাম গ্রহণ করেছেন? যা জানা গেছে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- মালিক বা দোকানদার নেই, টাকা রেখে নিজেই চা বানিয়ে খেতে হয় যে দোকানে
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে আজ জামায়াতের সংবাদ সম্মেলন
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে পুলিশ-জনতা সংঘর্ষ, ইন্টারনেট স্থগিত ও মেট্রো পরিষেবা বন্ধ
- ‘দ্য ওডিসি’র পর চলচ্চিত্র নির্মাণে তিন বছরের বিরতি নেবেন নোলান




