চাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের ৮ দফার ইশতেহার ঘোষণা


প্রকাশিত: ০৮:৩২ ৮ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) সমর্থিত প্যানেল। বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সহ-সভাপতি জিয়াউদ্দিন বাসেতসহ কেন্দ্রীয় ও শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
ঘোষিত ইশতেহারে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আধুনিক, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। এজন্য শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, মানসম্মত খাদ্য ও আবাসনের নিশ্চয়তা, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিতকরণকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, নারী স্বাস্থ্য সুরক্ষা, এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জেন্ডার সংবেদনশীল পরিবেশ গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়।
ইশতেহারে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার মানোন্নয়ন ও সম্প্রসারণ, মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা হবে। সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করে তোলা হবে, যাতে শিক্ষার্থীরা পাঠ্যক্রমের বাইরে নিজেকে আত্ম-উন্নয়নের সুযোগ পায়। এছাড়া ক্যারিয়ার গঠনের দক্ষতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ছাত্রদল প্যানেল কাজ করবে বলে ইশতেহারে উল্লেখ করা হয়।
ইশতেহার ঘোষণার সময় সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “শিক্ষার্থীরা আমাদের ইশতেহার জানার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল। আমরা ইশতেহার তৈরির আগে বিভিন্ন বিভাগ ও আবাসিক হল ঘুরে শিক্ষার্থীদের মতামত নিয়েছি। তাদের চাহিদা ও চিন্তাভাবনার ভিত্তিতেই আমাদের এই ৮ দফা ইশতেহার প্রণয়ন করা হয়েছে। শিক্ষার্থীদের ভাবনাই আমাদের ইশতেহারের ভিত্তি, এবং আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বাত্মকভাবে কাজ করব।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি চাকসু হলো শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও অংশগ্রহণের প্রতীক। তাই এই নির্বাচনের মাধ্যমে আমরা এমন একটি নেতৃত্ব গঠন করতে চাই, যা সত্যিকারের শিক্ষার্থীদের কথা বলবে এবং তাদের স্বার্থ রক্ষা করবে।”
ছাত্রদল সমর্থিত প্যানেলের এই ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনেক শিক্ষার্থীই বলছেন, ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা ও আবাসন ব্যবস্থা আরও উন্নত হবে। নির্বাচনী প্রচারণা শুরুর সঙ্গে সঙ্গে প্যানেলের নেতারা এখন বিভিন্ন বিভাগ ও আবাসিক হলে গিয়ে শিক্ষার্থীদের সমর্থন চেয়ে প্রচার কার্যক্রম শুরু করেছেন।
এমএনবিডি/আল আরাফ
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের সভা ২৩ নভেম্বর
- গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি, মানুষ দলটিকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন
- সোনম ওয়াংচুককে ৬০ দিনের গৃহবন্দি করল লেহ প্রশাসন
- স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে স্টেন্ট
- খানগঞ্জে চেয়ারম্যান পদে আলোচনায় জাকির হোসেন, আতাহার তকদিরকে ঘিরে বিএনপির তৃণমূলে অসন্তোষ
- কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের রাজবাড়ী জেলা সভাপতি কাজী মাহমুদুল হক ও সাধারণ সম্পাদক জাকির হোসেন
- ‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে বেরিয়ে গেলেন রাশেদ খাঁন
- মাত্র ৮ দিনেই হাজার কোটি আয় ‘রামায়ণ’-এর, পেছনে ফেলল ‘বাহুবলী ২’
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়




