বিসিবির নির্বাচন প্রসঙ্গে তামিম:"আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল"


প্রকাশিত: ০৫:১৬ ৮ অক্টোবর ২০২৫
গেল সোমবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। তবে সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ঢাকার কয়েকটি ক্লাবের সংগঠক নির্বাচনে অংশ নেননি। নির্বাচনের পরই সংবাদ সম্মেলনে নিজের অবস্থান স্পষ্ট করেন তামিম।
তামিম বলেন, "আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল। আমি ই-ভোটিংয়ের জন্য আবেদন করেছিলাম, কিন্তু মিডিয়ায় দেখলাম আমার ভোট দেওয়ার তথ্য এসেছে। পরে যাচাই করে দেখা গেল, আমার কোনো ই-ভোট কাস্ট করা হয়নি।" তিনি এ বিষয়ে ইসিকে ইমেইল করেছিলেন এবং তারা নিশ্চিত করেছে যে তার ভোট রেকর্ডে নেই।
নির্বাচনের দিন ফেসবুকে পোস্ট দিয়ে তামিম আরও স্পষ্ট করেন, "৪২টি ভোট কাস্টিং হয়েছে, যার মধ্যে ৩৪টি ই-ভোট। কিন্তু ই-ভোট করা ব্যক্তিরা সবাই নির্বাচনের দিন কেন্দ্রেই উপস্থিত ছিলেন। যারা নির্বাচিত হয়েছেন, সবাই ই-ভোট দিয়েছেন। তাহলে ই-ভোটিংয়ের প্রয়োজন কী? এটা আমাদের ফেয়ার নির্বাচনের মূলতত্ত্বের সঙ্গে খাপ খায় না।"
তিনি আরও বলেন, "কিছু অলিখিত নিয়ম থাকে, যা ভাঙতে চাইছি না। আমরা সমঝোতায় একমত ছিলাম না, তাই বের হয়ে এসেছি। আমাদের পক্ষ থেকে বিষয়গুলো এখানেই থাকুক। প্রথম দিন থেকেই আমরা ফেয়ার ইলেকশন চেয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি।"
তামিমের এই মন্তব্য নেটিজেনদের মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এবং বিসিবি নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার সুযোগ দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




