‘২০২৬ বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল, দুই বছর পর মিলিয়ে নেবেন’


প্রকাশিত: ০২:০৪ ১০ সেপ্টেম্বর ২০২৪
২০২৬ বিশ্বকাপের ফাইনালের ফাইনাল খেলবে ব্রাজিল। এই নিয়ে পরে কথাটা মিলিয়ে নিতে পারেন– সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়র অনেকটা এভাবেই আশ্বস্ত করতে চাইলেন ব্রাজিলের ফুটবল ভক্তদের। সাম্প্রতিক সময়টা সেলেসাওদের ভালো যাচ্ছে না। কিন্তু কোচ দোরিভাল যেন ব্রাজিল ফুটবলের সবচেয়ে আশাবাদী মানুষ। পর্তুগিজ ভাষা থেকে তার কথার আক্ষরিক এই অনুবাদ হয়ত ব্রাজিল ভক্তদেরই নতুন করে আশার জোগান দেবে।
বিশ্বকাপের বাছাইপর্বের চতুর্থ স্থানে থেকেও তাই এই কোচ স্বপ্ন দেখছেন ব্রাজিলকে তিনি নিয়ে যাবেন বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের শোনালেন ফাইনালে খেলার কথা। ব্রাজিল আবারও প্রতিযোগিতামূলক ফুটবল উপহার দেবে কি না এমনই প্রশ্ন করা হয়েছিল দোরিভালের কাছে।
উত্তরে ব্রাজিলিয়ান কোচের বক্তব্য, ‘আমার মনে এই নিয়ে কোনো প্রশ্ন নেই। আপনি লিখে রাখতে পারেন ২০২৬ বিশ্বকাপে আমরা ফাইনাল খেলব, বিশ্বাস না হলে দুই বছর পর আমার কথা মিলিয়ে নেবেন।’ দোরিভাল এও বিশ্বাস করেন তার দল দৃশ্যমান খেলার দিক থেকে উন্নতি করছে।

শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয়ের আগে টানা তিন ম্যাচ হেরেছে ব্রাজিল। ৭ ম্যাচে মোটে ১০ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ৪র্থ স্থানে আছে তারা। পরিসংখ্যান বলছে, বাছাইপর্বে এটিই ব্রাজিলের সবচেয়ে বাজে অধ্যায়। কিন্তু এরপরেও দলের বর্তমান অবস্থায় বেশ সন্তুষ্ট কোচ, ‘’দল হিসেবে আমরা নিজেদের সেরা খুঁজে নেয়ার চেষ্টা করে যাচ্ছি। বল রিকোভারিতে আমরা ভাল করছি। প্রতিপক্ষ দুই থেকে তিন পাস দেয়ার পরই আমরা ট্রানজিশন ফিরে পাচ্ছি।’
অবশ্য এখানেই থামার ইচ্ছে নেই দোরিভালের, ‘আমরা রিকোভারির ক্ষেত্রে আরও আগ্রাসী হবো। দল হিসেবে আমার বিশ্বাস, আমরা উন্নতি করেছি। প্রতিপক্ষের বক্সের কাছে আমাদের এখনো কিছু ঘাটতি রয়েছে। একজন নির্ভরযোগ্য খেলোয়াড় বা এমন কেউ যে কিনা প্রতিপক্ষের ভারসাম্য নষ্ট করে দেবে।’
ব্রাজিলের কাছ থেকে ভক্তদের প্রত্যাশা ব্যাপক। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের পরেই তরুণদের ওপর নেইমারের সমান প্রত্যাশা না রাখার কথা শুনিয়েছিলেন দোরিভাল। প্যারাগুয়ে ম্যাচের আগেও শোনালেন একই কথা, ‘আমাদের দৃশ্যমান উন্নতি রাতারাতি হবে না। এটা সময় লাগবে, তবে খুব দ্রুতই আমরা নিজেদের খুঁজে পাব। ক্লাবের তুলনায় জাতীয় দলে কাজটা কঠিন। জাতীয় দলে দুই-তিন ম্যাচের পর খেলোয়াড়রা লন্ডনে চলে যায়। দানিলো যাবে ইতালি। আমাদের যেতে হবে রিও ডে জেনিরোতে। কাজটা সহজ না।’
কনমেবল অঞ্চলের বাছাইপর্বে ৮ম রাউন্ডের ম্যাচে বুধবার ভোরে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ৭ ম্যাচ শেষে এই অঞ্চলে সবার ওপরে এই মুহূর্তে আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ১৮। ব্রাজিল চিরপ্রতিদ্বন্দ্বীদের তুলনায় ৮ পয়েন্ট পিছিয়ে আছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- ‘তিন নাম্বার জন ডান’, পরীমণির কোলে নবজাতক, রহস্য কী?
- সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলছেন গ্রাহকরা, জরুরি প্রয়োজনে মিলছে আগাম সুবিধা
- গোলের পর ইয়ামালের ‘৩০৪’ উদযাপন, রহস্য জানালেন শৈশবের বন্ধু
- দুই বছরে ইসরায়েল ছেড়েছেন ১,৩৭০ চিকিৎসক
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে




