বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তনের অঙ্গীকার তামিমের


প্রকাশিত: ০১:৫২ ৩১ আগস্ট ২০২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে এখানেই থেমে থাকতে চান না তিনি। পর্যাপ্ত সমর্থন পেলে বিসিবির সভাপতি পদেও লড়তে পারেন বলে জানিয়েছেন দেশসেরা এই বাঁ-হাতি ওপেনার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিম বলেন, দেশের ক্রিকেট এখন বিদ্বেষপূর্ণ পরিবেশে রয়েছে। তিনি মনে করেন, এই অবস্থা থেকে বের হয়ে আসতে হলে আধুনিক মানসিকতার সিদ্ধান্ত গ্রহণকারী দরকার।
তামিম বলেন, ‘এখন যা চলছে, তা মোটেই ভালো কিছু নয়। মানুষ একে অপরকে ছোট করছে, মিথ্যা ছড়াচ্ছে। অথচ এখন আলোচনা হওয়া উচিত— কে নতুন চিন্তাধারা আনতে পারবে। সবাই বলছে বাংলাদেশকে আধুনিক ক্রিকেট খেলতে হবে। কিন্তু শুধু খেলোয়াড়রা আধুনিক ক্রিকেট খেললেই হবে না, সিদ্ধান্ত গ্রহণকারীদের মানসিকতাও আধুনিক হতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘পুরোনো চিন্তাভাবনা নিয়ে চললে সমস্যা হবে। আমি নির্বাচিত হলে আগামী প্রজন্মের জন্য আধুনিক সুবিধা নিশ্চিত করতে চাই। তবে চার বছরের মেয়াদে অনেক কিছু একসঙ্গে করতে গেলে কিছুই সঠিকভাবে হবে না। তাই আমি কয়েকটি মূল বিষয়ে মনোযোগ দেব।’
তামিম ইকবালের মতে, বর্তমানে সবচেয়ে জরুরি কাজ হলো পরিকাঠামো উন্নয়ন। তিনি বলেন, ‘খেলোয়াড় ও কোচ আছে, কিন্তু তাদের গড়ে তোলার পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। এখনও একই একাডেমি মাঠে খেলোয়াড়দের অনুশীলন করতে হয়। বিপিএল বা ডিপিএল চলাকালে এক মাঠে সাত দল অনুশীলন করে। অথচ বিসিবি বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড, প্রায় ১৩০ কোটি টাকা এফডিআর আছে, কিন্তু কাউন্টি দলের মতো পরিকাঠামো নেই।’
তামিমের লক্ষ্য দায়িত্ব পেলে আগামী ৮ থেকে ১০ বছরের জন্য উন্নতির ভিত গড়ে দেওয়া। তার ভাষায়, ‘কেউই পরিকাঠামো উন্নয়ন নিয়ে কথা বলে না। আমি যদি সুযোগ পাই, আগামী চার বছরে সেই সুবিধাগুলো গড়ে তুলতে চাই, যাতে আগামী ৮-১০ বছর বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যেতে পারে। যেমন, একটা ব্যবসা শুরু করলে যদি কারখানা না থাকে, তবে পণ্য কোথায় তৈরি হবে?’
বিসিবির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৭ অক্টোবরের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করতে হবে। এর অন্তত ৩০ দিন আগে নির্বাচন কমিশন গঠনসহ প্রক্রিয়া শুরু হবে।
তামিম মনে করেন, এখন সময় এসেছে এমন প্রার্থী বেছে নেওয়ার, যিনি সত্যিকার অর্থেই দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পারবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম




