“আমাদের নয়, জাতিরই সেফ এক্সিট দরকার!”— বিস্ফোরক মন্তব্য আসিফ নজরুলের


প্রকাশিত: ০১:৪০ ১১ অক্টোবর ২০২৫
আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমান পরিস্থিতিতে উপদেষ্টাদের কারও সেফ এক্সিটের প্রয়োজন নেই। তবে ভয়াবহ ও অসুস্থ রাষ্ট্রকাঠামো থেকে গোটা জাতির সেফ এক্সিট প্রয়োজন।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ–২০২৫’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, “বর্তমানে ‘সেফ এক্সিট’ নিয়ে নানা আলোচনা চলছে। আমি স্পষ্টভাবে বলতে চাই—উপদেষ্টা হিসেবে আমাদের কারও সেফ এক্সিটের দরকার নেই। কিন্তু এই রাষ্ট্রযন্ত্র, যেখানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটে, ব্যাংক লুট হয়ে সাধারণ মানুষের আমানত উধাও হয়ে যায়—সেখান থেকে জাতিরই সেফ এক্সিট প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি, আমাদের কারও কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। কিন্তু আমরা গত ৫৫ বছর ধরে যে দুঃশাসন, বিচারবহির্ভূত হত্যা ও আর্থিক লুটপাটের সাক্ষী হয়েছি, তা থেকে মুক্তি না পেলে রাষ্ট্র ধ্বংসের মুখে পড়বে। তাই সেফ এক্সিট দরকার এই অসুস্থ রাষ্ট্র কাঠামো থেকে।”
সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
আসিফ নজরুলের এই বক্তব্যকে উপস্থিত অনেকেই দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনিক সংস্কারের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অভিমত হিসেবে দেখছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




