দুই ওয়ানডে খেলেই প্রোটিয়া ব্যাটারের বিশ্বরেকর্ড!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০১:৫৪ ১৩ ফেব্রুয়ারী ২০২৫
অভিষেকেই বিশ্বরেকর্ড গড়ে তাক লাগিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার নতুন ব্যাটিং সেনসেশন ম্যাথু ব্রিটজকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের ইনিংস খেলার পর, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) করাচিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮৩ রানের অনবদ্য ইনিংস খেলেন ব্রিটজকে। ৮৪ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ১টি ছক্কার মার। এই ইনিংসের মাধ্যমে নিজের প্রথম দুই ওয়ানডে মিলিয়ে ২৩৩ রান করেছেন তিনি, যা এর আগে কোনো ব্যাটারই করতে পারেননি।
এর আগে, প্রথম দুই ওয়ানডেতে সর্বোচ্চ ১৯৫ রান করার রেকর্ড ছিল ক্যারিবিয়ান কিংবদন্তি ডেসমন্ড হেইনসের। সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন ব্রিটজকে। শুধু তাই নয়, অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংসেও তিনি হেইনসকে ছাড়িয়ে গেছেন।
এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে তোলে ৩৫২ রান। জবাবে, ৪৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ওয়ানডে ক্রিকেটে এটি রান তাড়ায় পাকিস্তানের সবচেয়ে বড় জয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




