আর্জেন্টিনার কাছে ৬ গোল সেই ব্রাজিলই এখন সবার ওপরে!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১০:৫৭ ১১ ফেব্রুয়ারী ২০২৫
আর্জেন্টিনার কাছে ৬ গোল হজম করে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের যাত্রা শুরু করেছিল ব্রাজিল। পরবর্তীতে কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচেও হেরেছিল তারা। তবে চূড়ান্ত পর্বে এসে ব্রাজিল যেন এক ভিন্ন রূপে নিজেদের মেলে ধরেছে। দারুণ নৈপুণ্য দেখিয়ে ব্রাজিলের যুবারা টানা তিনটি ম্যাচ জিতেছে এবং বর্তমানে চূড়ান্ত পর্বে শীর্ষে রয়েছে তারা।
আজ ব্রাজিল ৩-১ গোলে প্যারাগুয়েকে হারিয়েছে। একই সময় আর্জেন্টিনাও কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে তাদের জয় নিশ্চিত করেছে। এই জয়ের মাধ্যমে ব্রাজিল এবং আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের স্থান নিশ্চিত করেছে, যা অনুষ্ঠিত হবে চিলিতে, সেপ্টেম্বরে।
তিন ম্যাচ শেষে ব্রাজিল এবং আর্জেন্টিনার পয়েন্ট সমান ৯, তবে গোল ব্যবধানে ব্রাজিল এগিয়ে। প্রথমে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত কলম্বিয়া চূড়ান্ত পর্বে এসে ব্রাজিল ও আর্জেন্টিনার কাছে হেরেছে।
বর্তমানে শিরোপা লড়াইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা মুখোমুখি। আগামী শুক্রবার সকালে এই দুই দল চূড়ান্ত পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে, যেখানে সম্ভবত শিরোপার ভাগ্য নির্ধারিত হবে।
আজকের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের আক্রমণ ও বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও, যে কটা সুযোগ তারা তৈরি করেছে, সেগুলো কাজে লাগাতে সফল হয়। ১৫ মিনিটে গুস্তাভো প্রাদোর গোল দিয়ে ব্রাজিলকে এগিয়ে দেন। ১৭ মিনিটে রায়ান ব্যবধান দ্বিগুণ করেন। প্যারাগুয়ে এক গোল শোধ করলেও, ৭৮ মিনিটে আলিসন সান্তানা গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন।
অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে কলম্বিয়া বেশ কিছু সুযোগ তৈরি করলেও, তা কাজে লাগাতে ব্যর্থ হয়। ৮৬ মিনিটে ইয়ান সুবিয়াব্রে একমাত্র গোলটি করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




