ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল বাংলাদেশের মেয়েরা!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০২:৫৯ ২২ জানুয়ারী ২০২৫
ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশের মেয়েরা। এর ফলে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সম্ভাবনা টিকে রইল নিগার সুলতানার দল।
বাংলাদেশ সময় শুক্রবার রাতে, তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে জয়লাভ করলে বাংলাদেশ বিশ্বকাপের টিকিট পাবে এবং নিউজিল্যান্ডকে বাছাইপর্বে ঠেলে দেবে।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত ম্যাচে, বাংলাদেশ ৬০ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারায়। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া বাংলাদেশ ৪৮.৫ ওভারে অলআউট হয়ে ১৮৪ রান সংগ্রহ করে। এই রান নিয়ে দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ ওভারে ১২৪ রানে অলআউট করে বাংলাদেশ।
বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৩০ রানে ৩ উইকেট নেন, আর দুই লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন ও পেসার মারুফা আক্তার ২টি করে উইকেট পান।
বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৬৮ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। ১২০ বলের ইনিংসে ৫টি চার মারেন তিনি এবং দলের রানকে ১৮৪ পর্যন্ত পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আগামী আগস্ট-সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ, যেখানে স্বাগতিক ভারতসহ উইমেন্স চ্যাম্পিয়নশিপের শীর্ষ ৬ দল সরাসরি সুযোগ পাবে।
বাংলাদেশের পয়েন্ট এখন ২৩ ম্যাচে ২১। সব ম্যাচ (২৪টি) খেলা নিউজিল্যান্ডেরও পয়েন্ট ২১, তবে কিউইরা নেট রান রেটে এগিয়ে রয়েছে। বাংলাদেশ যদি শেষ ম্যাচটি জেতে, তবে তারা নিউজিল্যান্ডকে পিছনে ফেলে বিশ্বকাপে সরাসরি স্থান পাবে।
যদিও শেষ ম্যাচে হেরে গেলে বাংলাদেশ বাছাইপর্বে সুযোগ পাবে, যেখানে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ও থাইল্যান্ডের বিরুদ্ধে খেলে দুটি দল বিশ্বকাপে যাবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে সারা দেশে দোয়া ও মিলাদ করবে বিএনপি
- জ্বালানির জন-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে সাভারে নীতি সংলাপ
- চট্টগ্রামে গ্যাস না পেয়ে সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
- স্ক্রিনশট ফাঁস করে কুরুচিকর মন্তব্যের জবাব দিলেন অভিনেত্রী বাঁধন
- বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
- ১৭ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ, চাপে অস্ট্রেলিয়া
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকার নয়, রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর পদক্ষেপ: তথ্য প্রতিমন্ত্রী
- আদালতে এসে জামিন পেলেন তানজিন তিশা
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর
- অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের




