রেকর্ড জুটির পর ১১৭ রানের লিড নিয়ে থামল বাংলাদেশ


প্রকাশিত: ০৭:৩৩ ২৪ আগস্ট ২০২৪
চতুর্থ ডবল সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হলেও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করেই পাকিস্তানের বড় সংগ্রহ পেরিয়ে ১১৭ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করেছে বাংলাদেশ।
ম্যাচের দ্বিতীয় দিন মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ১৭১ এবং সৌদ শাকিলের ১৪১ রানে ভর করে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে খেলতে নেমে প্রথম ইনিংসে ৫৬৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
বিশাল এই সংগ্রহে মুশফিক ছাড়াও অবদান আছে আরও চার ব্যাটারের। এদের মধ্যে ওপেনার সাদমান ইসলাম করেন ৯৩ রান। এছাড়া মেহেদী হাসান মিরাজ ৭৭, লিটন দাস ৫৬ ও মুমিনুল হক ৫০ রান করেন।
এর আগে, ৫ উইকেট হারিয়ে ৯২ রানে তৃতীয় দিনের খেলা শেষ করলেও চতুর্থ দিনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। লিটন দাসকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন মুশফিকুর রহিম। এরপর দলীয় ৩৩২ রানে নাসিম শাহ লিটনকে ফেরালে ১১৪ রানের জুটি ভাঙে বাংলাদেশের।
এরপর সপ্তম উইকেটে মিরাজকে নিয়ে উইকেটের সামনে দেওয়াল তোলেন মুশফিক। এই জুটি থেকে স্কোরবোর্ডে টাইগারদের সপ্তম উইকেটের রেকর্ড ১৯৬ রান যোগ করেন মুশফিক ও মিরাজ। এর মাঝে অর্ধশতক পূরণ করেন মিরাজ আর দেড়শ পেরিয়ে ডবল সেঞ্চুরির দিকে এগাতে থাকেন মুশফিক।
তবে দলীয় ৫২৮ রানে মোহাম্মদ আলীর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মুশফিক ফিরে গেলে পরে ইনিংস আর বেশি বড় করতে পারেননি পরবর্তী ব্যাটাররা। ফেরার আগে ১৯১ রানের ইনিংস খেলেন মুশফিক, যেটি ২২টি চার ও একটি ছক্কায় সাজানো ছিল।
তিনি প্যাভিলিয়নে ফেরার পর শূন্য রানে ফেরেন হাসান মাহমুদ। এরপর ব্যক্তিগত ৭৭ রানে মিরাজ ফিরে গেলে লিড আরেকটু বড় করার চেষ্টা করেন শরিফুল ইসলাম। তবে ১৪ বলে দুটি করে চার ও ছক্কায় ২২ রান করে শরিফুল আউট হলে ৫৬৫ রানে শেষ হয় বাংলোদেশের প্রথম ইনিংস।
প্রথম ইনিংস থেকে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন নাসিম শাহ। এছাড়া দুটি করে উইকেট গিয়েছে শাহীন আফ্রিদি, খুররাম শাহজাদ ও মোহাম্মদ আলীর ঝুলিতে। বাকি উইকেটটি নিয়েছেন সিয়াম আইয়ুব।
টাইগারদের প্রথম ইনিংস শেষ হওয়ার পর চতুর্থ দিনের আরও প্রায় ২০ ওভারের খেলা বাকি ছিল। ইতোমধ্যে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে পাকিস্তান।
৬ ওভার শেষে ১০ রানে এক উইকেট হারিয়েছে তারা। ২.২ ওভারে শরিফুলের বলে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়ে মাত্র ১ রান করে সাজঘরে ফিরেছেন সিয়াম আইয়ুব।
৫ রানে প্রথম উইকেট হারানোর পর ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করছেন আব্দুল্লাহ শফিক (৫) ও শান মাসুদ (২)।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- দেশে সারের সংকট নেই, বিশৃঙ্খলা পরিকল্পিত: কৃষিমন্ত্রী
- ইমাম-উলামাদের আপত্তিতে কিশোরগঞ্জে অ্যাশেজের কনসার্ট স্থগিত
- দীপু মনির প্যারোলের সিদ্ধান্তের পর স্বামীর জানাজা ও দাফন
- রবার্তো কার্লোস কি ইসলাম গ্রহণ করেছেন? যা জানা গেছে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- মালিক বা দোকানদার নেই, টাকা রেখে নিজেই চা বানিয়ে খেতে হয় যে দোকানে
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে আজ জামায়াতের সংবাদ সম্মেলন
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে পুলিশ-জনতা সংঘর্ষ, ইন্টারনেট স্থগিত ও মেট্রো পরিষেবা বন্ধ
- ‘দ্য ওডিসি’র পর চলচ্চিত্র নির্মাণে তিন বছরের বিরতি নেবেন নোলান




