এভারকেয়ারের পাশে হেলিকপ্টার ট্রায়াল-জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান


প্রকাশিত: ১১:৪৯ ৩ ডিসেম্বর ২০২৫
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কাছের দুটি উন্মুক্ত মাঠে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন করবে। বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) এর নিরাপত্তা প্রটোকলের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হবে। এজন্য সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বুধবার দুপুর ১টা ১৯ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের সংলগ্ন দুটি মাঠে হেলিকপ্টার ওঠানামার এই ট্রায়াল কার্যক্রম চলবে।
এদিকে, এভারকেয়ার হাসপাতালের সামনে ইতোমধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। হাসপাতালের ভেতরে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরকার তাঁকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) ঘোষণা করায় এসএসএফের নিরাপত্তা বলয় আরও জোরদার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটের দিকে খালেদা জিয়ার জন্য এসএসএফ সদস্যরা আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই হাসপাতাল ও আশপাশ এলাকায় বিশেষ নিরাপত্তা বলয় লক্ষ্য করা যাচ্ছে। নেতা-কর্মীদের ভিড়ও বাড়ছে এলাকায়।
এসএসএফের নিরাপত্তা প্রটোকলের অংশ হিসেবে হেলিকপ্টারের এই পরীক্ষামূলক মহড়া পরিচালনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়েছে, এই কার্যক্রম চলাকালে জনগণকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানানো হচ্ছে।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- রেলের ইঞ্জিন সংকটে রংপুরে তেলের হাহাকার, বিপাকে পাঁচ জেলার জনজীবন
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের নতুন হামলায় ‘কঠোর জবাব’ দেবে ইরান
- ইরানকে ঘিরে মার্কিন অবরোধ দীর্ঘায়নের আভাস, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
- পারমাণবিক নিরস্ত্রীকরণে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান বাংলাদেশের
- দুই মাস পর হরমুজে এলএনজি ট্যাংকার চলাচল, স্বস্তির আভাস জ্বালানি বাজারে
- রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের
- রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু: বিদ্যুৎ উৎপাদনের নতুন যুগে বাংলাদেশ
- চট্টগ্রামে ‘শীর্ষ সন্ত্রাসী’ মনা গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার
- জঙ্গি হামলার আশঙ্কা: শাহজালালসহ ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার
- তেহরানের ‘অব্যবহৃত কার্ড’ ইস্যুতে নতুন আলোচনা: অর্থনৈতিক শক্তির লড়াইয়ে ইঙ্গিত ইরানের
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- নড়াইলে জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক
- জ্বালানি সংকটে দোকানপাট ও শপিংমল বন্ধ রাত ৮টায়
- ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি ব্যয় ২৩ লাখ টাকা
- সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ১০ ড্রোন ভূপাতিত, কারা হামলার পেছনে?





