মাদককাণ্ডে জড়িয়ে এক নিমিষে শেষ ক্যারিয়ার,সাফা কবির!


প্রকাশিত: ০২:৪৭ ১০ সেপ্টেম্বর ২০২৫
গত বছরের শেষদিকে আলোচনায় আসে একটি বহুল আলোচিত সংবাদ, যেখানে টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবিরসহ সংগীতশিল্পী সুনিধি নায়েকের নাম জড়িয়ে দেওয়া হয়। অভিযোগ ছিল, তাঁরা নাকি একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহ করতেন। তবে সেই সময় পুরো বিষয়টি নিয়ে একেবারে নীরব ছিলেন সাফা কবির। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও আড়ালে চলে যান তিনি।
দীর্ঘ আট মাস পর অবশেষে অভিযোগের বিষয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। সম্প্রতি রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফ্রেম’ পডকাস্টে অংশ নিয়ে তিনি জীবনের নানা দিকের পাশাপাশি আলোচিত এ ঘটনাও তুলে ধরেন।
সাফা বলেন, “নিউজটি দেখার পর পুরোপুরি শকড হয়ে গিয়েছিলাম। শুধু ভাবছিলাম, আসলে কী হচ্ছে! তিন–চারজন মিডিয়ার মেয়েকে নিয়ে এমন একটি খবর প্রকাশ করা হলো, অথচ কেউ একবারও ভাবল না, এভাবে সংবাদ প্রকাশ করলে আমাদের জীবনে কী প্রভাব ফেলতে পারে। আমার ক্যারিয়ার তখনই ক্ষতির মুখে পড়ে।”
তিনি জানান, মিথ্যা সংবাদের প্রভাব পড়েছিল তাঁর কর্মজীবনে। সংবাদ প্রকাশের মাত্র তিন দিনের মাথায় একটি বড় ব্র্যান্ডের সঙ্গে চুক্তি বাতিল হয়ে যায়। সহকর্মীরাও বিতর্ক এড়াতে তাঁর সঙ্গে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করেন। সাফার ভাষায়, “আমার কাছে প্রমাণ করার কিছু ছিল না। শুধু বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তা অনেকের কাছে গ্রহণযোগ্য হয়নি।”
অভিযোগের কারণে মানসিক ও পেশাগতভাবে বিপর্যস্ত হলেও শোবিজ অঙ্গনের কিছু বন্ধুর সহযোগিতা তাঁকে শক্তি জুগিয়েছে। সাফা জানান, তৌসিফ মাহবুব, জোভান ও সিয়াম সে সময় তাঁর পাশে ছিলেন। “অনেকেই বলেন, মিডিয়ার মানুষ নাকি প্রকৃত বন্ধু হয় না। কিন্তু আমি ভাগ্যবান যে সত্যিকারের বন্ধুত্ব পেয়েছি,” বলেন তিনি।
প্রসঙ্গত, সাফা কবির মনে করেন, প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে সংবাদ প্রকাশ বা সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়িয়ে দেওয়া অনৈতিক ও ক্ষতিকর। তাঁর মতে, “আমরা অনেক সময় হুজুগে কিছু করে ফেলি। কিন্তু ভেবে দেখি না, তাতে কারও জীবনে কী ধরনের প্রভাব পড়তে পারে। পরিবার, ক্যারিয়ার—সবকিছুই এভাবে ধ্বংস হয়ে যেতে পারে। তাই যেকোনো খবর প্রকাশের আগে দায়িত্বশীল আচরণ জরুরি।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ইতালিতে বাঁধনের ওপর হামলা, তিন বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরু
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘কানি’ তৈরির সম্ভাবনা, কোন দিকে যেতে পারে
- সাবেক এসবিপ্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও দুই শ্যালক আটক
- স্নাতক পাশে জিআইসি গ্লোবালে চাকরি
- যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে বিদ্যুৎহীন ৮ লাখের বেশি গ্রাহক, বাতিল ৪০০ ফ্লাইট
- গোপালগঞ্জে ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ বন্ধ, ভেন্যু সরাল বাফুফে
- শেখ হাসিনার আইনি প্রতিনিধি স্টিভেন পাওলস কে?
- সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা
- জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে ৮০০ শিশুর যৌন নির্যাতনের তথ্য
- চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন, বন্ধ একাডেমিক কার্যক্রম
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া
- শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ, আবেগ নয় আইনই প্রধান: আইনমন্ত্রী
- সুইজারল্যান্ডে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আগুন-ভাঙচুরের পর গ্রেপ্তার ২
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ




