মুহূর্তেই বাজিমাত করলো শাকিবের ‘লাগে উরাধুরা’


প্রকাশিত: ০৬:৩৭ ২৬ মে ২০২৪
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ‘তুফান’ সিনেমার ‘লাগে উরাধুরা’ শিরোনামে এই গানের একঝলক ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গেছে, আলো-ঝলমলে ড্যান্সফ্লোরে নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে জমিয়ে নাচছেন শাকিব খান। শাকিব খানের ‘লাগে উরাধুরা’ গানের এই টিজার সোশ্যাল মিডিয়ায় মূহুর্তেই বাজিমাত করেছে।
জানা যায়, শাকিবের ছবিতে প্রথমবারের মতো গান গেয়েছেন বর্তমান সময়ের তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীত তারকা প্রীতম হাসান।
চমক হিসেবে টিজারের এক মুহূর্তে দেখা গেছে প্রীতম হাসানকেও। তিনিও থাকছেন পর্দায়! তবে শুধু এ গানের দৃশ্যেই তার দেখা মিলবে সংগীতশিল্পীর ভূমিকায়, তেমনটাই আঁচ করা গেল। এদিকে, লাগে উরাধুরা গানটির সুর সকলেরই পরিচিত। এটি বাউল রাজ্জাক দেওয়ানের লেখা-সুর করা ‘আমার ঘুম ভাঙাইয়া গেলো রে মরার কোকিলে’র আদলে তৈরি হয়েছে। যে গানে কণ্ঠ দিয়েছিলেন ফোকসম্রাজ্ঞী মমতাজ।
তবে স্বচ্ছতার জন্য গানের ডেসস্ক্রিপশনে ক্রেডিট লাইনে রাজ্জাক দেওয়ানের নামও যুক্ত করা হয়েছে। তুফান-এ ব্যবহৃত গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। সংগীতায়োজন করেছেন প্রীতম। আর তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন গায়িকা অন্তরা রায়। পুরো গানটি শিগগিরই প্রকাশ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, এরইমধ্যে শেষ হয়েছে তুফান ছবির শুটিং। এবার ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্যে কাজ করছের সংশ্লিষ্টরা। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে। বিগ বাজেটের এই সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ও এপার বাংলার মাসুমা রহমান নাবিলা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- সাভারে ‘স্বৈরাচারের জায়গা হবে না’, বললেন ছাত্রদল নেতা তাজ খান নাঈম
- শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
- নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি
- জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন জায়েদ খান
- রোনালদোর সুযোগ নষ্টের রাতে ফেলিক্সের গোলে জিতল পর্তুগাল
- জাতিসংঘে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ




