অভিনয়ে জীবনে পা রাখলেন অভিষেক কন্যা


প্রকাশিত: ০২:৪৮ ৬ অক্টোবর ২০২৪
ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জির নবম শ্রেণিতে পড়ুয়া কন্যা অভিনয় জীবন শুরু করতে যাচ্ছেন।স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে ক্যারিয়ার গড়তে যাচ্ছে অভিষেক-সংযুক্তা চ্যাটার্জি দম্পতির কন্যা সাইনা চ্যাটার্জি ডল।
ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে একটুও ভয় পায়নি ডল। বরং সকলের সঙ্গে দারুণ ভাবে মিশে গিয়েছে। দেখে মনে হয়েছে, সেটই যেন তার ঘরবাড়ি! ভারতীয় একটি গণমাধ্যমে সংযুক্তা চ্যাটার্জি একথা জানান।তিনি আরও বলেন ডল যা করবে সেটাই আমরা মেনে নেব, তাই ওর অভিনয়ে আসা শুধু আমাদের নয়, ওরও ইচ্ছে। তাই সুযোগ আসায় আমি না করিনি। বাবার দেখনো পথে হাটতে পেরে ডল-ও কিন্তু খুব খুশি।

এ ধারাবাহিক নাটকটি প্রযোজনা করছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অভিষেক-পত্নীর মতে, প্রথম কাজটি পেয়েছে বড় প্রযোজনা সংস্থার মাধ্যমে।সেজন্যই ফোন আসার পর সংযুক্তা মেয়ের স্কুলে গিয়ে শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে তাদের অনুমতিও নিয়েছেন।
সাইনা চ্যাটার্জিকে অডিশন দিতে হয়েছে। তা উল্লেখ করে সংযুক্ত বলেন, ‘আমরা কোনো দিন কাউকে বলিনি, ডল অভিনয়ে আসবে। তাই চ্যানেলের পক্ষ থেকে ফোন আসায় একটু অবাকই হয়েছিলাম। তারপর প্রথম লুক টেস্টের জন্য সেটে নিয়ে গেলাম মেয়েকে। ডল কয়েকটি সংলাপ বলল। একবারেই পাস হয়ে গেল! মনে হলো, অভি (অভিষেক) যেন মেয়ের জীবন নিজের হাতে গুছিয়ে দিল।
স্বামী অভিষেকের ছবি সঙ্গে নিয়েই শুটিং সেটে যান সংযুক্তা। সেটের এক পাশে সাজানো থাকবে ছবিটি। যাতে মেয়ে অভিনয় করতে করতেই বাবাকে দেখতে পায়। ভরসা পায় এই ভেবে যে, বাবা তার সঙ্গেই আছেন।উল্লেখ্য, ২০২২ সালের ২৩ মার্চ হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন অভিষেক চ্যাটার্জি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে অলি আহমদ: ‘স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই’
- রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো, ফিরতে পারেন মাঠেও
- স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান
- আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল
- ড. আসিফ নজরুলের সুদীর্ঘ জীবনী: শৈশব থেকে ২০২৪-এর জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তীকালীন সরকার
- সুপারন্যাচারাল থ্রিলারে প্রথমবার জুটি হচ্ছেন সাইফ-কিয়ারা
- গ্যাস সংকটে আশুলিয়ার একাধিক কারখানায় উৎপাদন বন্ধ, ছাঁটাইয়ের শঙ্কা
- রাষ্ট্রপতি নির্বাচন ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোতেই হচ্ছে: নাহিদ ইসলাম
- কন্যাসন্তানের বাবা হলেন গ্লেন ম্যাক্সওয়েল, মেয়ের নাম মাইয়া
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক




