কোটি টাকা দেনমোহরে আবার বিয়ে করলেন সানাই


প্রকাশিত: ০৬:৫৬ ২৩ সেপ্টেম্বর ২০২৪
আলোচিত চিত্রনায়িকা সানাই মাহবুব আবারও বিয়ে করেছেন। পারিবারিকভাবে রোববার (২২ সেপ্টেম্বর) তাঁর বিবাহ সম্পন্ন হয়েছে। সানাইয়ের নতুন স্বামীর নাম সোহেল এফ খান। তিনি সুইডেন প্রবাসী ব্যবসায়ী। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের খবর নিশ্চিত করেছেন সানাই নিজেই।

তিনি বলেন, ‘সোহেলের বাড়ি কুমিল্লা। গেল এক বছর ধরে আমাদের চেনা-জানা। তবে এটা ঠিক প্রেম না। পরিচয়ের পর আমাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। নিয়মিত যোগাযোগ এবং দেখা হতো। একটা পর্যায়ে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে আমাদের বিয়ে হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
সানাইয়ের দ্বিতীয় বিয়ের পাশাপাশি আলোচনার তুঙ্গে তার বিয়ের দেনমোহরের পরিমাণ। কারন, অঙ্কটা জানলে আঁতকে উঠবেন যে কেউ। বিশেষ সূত্র জানিয়েছে, ১ কোটি ১ লাখ ১ টাকা দেনমোহরে বিয়ে করেছেন সানাই। এ সংক্রান্ত একটি সংবাদের লিংকও নিজ ফেসবুক পেজে শেয়ার করেছেন সানাই।
এর আগে ২০২২ সালের ২৭ মার্চ আবু সালেহ মুসা নামে এক ব্যাংকারকে বিয়ে করেছিলেন আলোচিত এই মডেল-অভিনেত্রী। এক বছরের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়। a
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




