নারায়ণগঞ্জের নিষিদ্ধ সিনেমা ‘আমার শেষ কথা’


প্রকাশিত: ১২:৩০ ৫ সেপ্টেম্বর ২০২৫
আজ দেশের ১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মোহাম্মদ ইসলাম পরিচালিত সিনেমা ‘আমার শেষ কথা’। জয় চৌধুরী ও কাজী জারার অভিনয়ে নির্মিত এ ছবিটি প্রযোজনা করেছে সচেতন ফিল্ম মিডিয়া।
চলচ্চিত্রটি নারায়ণগঞ্জের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। গল্পে দেখা যায়, একজন মানুষ পাচারকারী একসময় নিজের স্ত্রীকেও পাচারের পথে ঠেলে দেন। তবে একটি ঘটনা তার জীবনে আমূল পরিবর্তন ঘটায়।
২০২৩ সালে নির্মাণ শেষ হওয়ার পর ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হলে চলচ্চিত্র সেন্সরশিপ আইন-১৯৬৩–এর ৪বি(১) ধারা লঙ্ঘনের অভিযোগে ছাড়পত্র স্থগিত করা হয়। পরবর্তী সময়ে কিছু দৃশ্য পুনর্চিত্রায়ন করে জমা দেওয়ার পর মুক্তির অনুমতি মেলে।
তবে সিনেমাটির প্রচার নিয়ে শিল্পী ও প্রযোজকের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ। নায়ক জয় চৌধুরী অভিযোগ করেন, প্রযোজকের অপেশাদারত্ব ও পোস্টপ্রোডাকশনের দুর্বলতার কারণে তিনি প্রচারে অংশ নেননি। জয় বলেন, “শুটিং শেষ মানেই কাজ শেষ নয়। ভালো পোস্টপ্রোডাকশন, গান ও ট্রেলার দর্শক টানার জন্য অপরিহার্য। কিন্তু সেদিকে কোনো মনোযোগ দেওয়া হয়নি।”
নায়িকা কাজী জারার এটি প্রথম সিনেমা। তিনি প্রযোজকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করলেও নিজের অভিষেক চলচ্চিত্রের মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর ভাষায়, “প্রথম সিনেমা মুক্তি পাওয়া যেকোনো শিল্পীর জন্যই বড় ব্যাপার। প্রযোজক আমাকে প্রচারে চাইলে অবশ্যই আসতাম।”
অন্যদিকে পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইসলাম শিল্পীদের দিকেই দায় চাপিয়েছেন। তিনি বলেন, “নায়ক-নায়িকা প্রচারে সময় দেননি। তাদের সহযোগিতা পেলে দর্শকের আগ্রহ আরও বাড়ত।”
‘আমার শেষ কথা’ সিনেমায় আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, মাহমুদুল ইসলাম মিঠু, রেবেকা, ববি, সুব্রত ও রিনা খান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর




