মিসরে ইসরায়েল ও হামাসের মধ্যে দ্বিতীয় দিনের পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে


প্রকাশিত: ০৩:২৮ ৮ অক্টোবর ২০২৫
মিসরের জনপ্রিয় পর্যটন শহর শারম-আল-শেখে অনুষ্ঠিত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে দ্বিতীয় দিনের পরোক্ষ আলোচনা। মঙ্গলবার (৭ অক্টোবর) এই বৈঠক অনুষ্ঠিত হয়, যা গাজায় চলমান যুদ্ধের দ্বিতীয় বর্ষপূর্তির দিনেই অনুষ্ঠিত হওয়ায় এর তাৎপর্য ছিল বিশেষ। এই বৈঠকে হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে—গাজায় যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং দখলদার ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার করতে হবে।
হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা সম্পর্কে তাদের অবস্থান স্পষ্ট করেছে। হামাসের দাবি, এই পরিকল্পনার আওতায় গাজা থেকে সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সময়সূচি এবং স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দিতে হবে।
অন্যদিকে, হোয়াইট হাউসে বক্তব্য দিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “গাজা ইস্যুতে চুক্তি হওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে।” তিনি আরও জানান, “বর্তমান আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির নতুন অধ্যায় শুরু হতে পারে।”
আজ বুধবার মিসরে আলোচনার তৃতীয় পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র ও কাতারের শীর্ষ কূটনীতিকরা যোগ দেবেন বলে নিশ্চিত করা হয়েছে।
হামাসের জ্যেষ্ঠ নেতা ফাওজি বারহুম বলেন, “আমরা যুদ্ধের অবসান চাই। গাজা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারই আমাদের প্রথম ও প্রধান দাবি।” তবে ট্রাম্পের পরিকল্পনায় সেনা প্রত্যাহারের সময়সূচি স্পষ্ট নয়। বরং পরিকল্পনায় বলা হয়েছে—হামাস তাদের হাতে থাকা ৪৮ ইসরায়েলি বন্দী মুক্তি দিলে তবেই ধাপে ধাপে সেনা প্রত্যাহার শুরু হবে। ধারণা করা হচ্ছে, এই বন্দীদের মধ্যে অন্তত ২০ জন এখনো জীবিত।
মিসরভিত্তিক সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজ জানিয়েছে, হামাসের শীর্ষ আলোচক খলিল আল-হায়া আলোচনার পর বলেন, “আমরা দখলদার ইসরায়েলকে এক সেকেন্ডের জন্যও বিশ্বাস করি না। যুদ্ধ শেষ হলে তা যেন আর কখনো শুরু না হয়, আমরা সেই নিশ্চয়তা চাই।”
এদিকে, আলোচনার মাঝেই গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ‘ওয়াফা’র তথ্যমতে, মঙ্গলবারের হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত শুক্রবার ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানের পরও ইসরায়েলি বাহিনী থামেনি। কেবল গত চার দিনে গাজায় ইসরায়েলি হামলায় ১০৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
ফিলিস্তিনি প্রতিরোধ জোট এক যৌথ বিবৃতিতে জানায়, তারা “সব উপায়ে প্রতিরোধ অব্যাহত রাখবে” এবং ফিলিস্তিনিদের অস্ত্র কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। এই বিবৃতি মূলত ট্রাম্পের পরিকল্পনায় হামাসকে নিরস্ত্রীকরণের যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তারই প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, মিসরের এই আলোচনা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে একটি নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে হামাসের দৃঢ় অবস্থান ও ইসরায়েলের অনমনীয় নীতি—দুই পক্ষের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তির পথকে এখনও কঠিন করে তুলেছে।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- অসদাচরণের অভিযোগে পদত্যাগ ট্রাম্পের মন্ত্রীর, নতুন বিতর্কে প্রশাসন
- আলোচনায় বসার আহ্বান, নইলে কঠোর পরিণতির হুঁশিয়ারি, ইরানকে ট্রাম্পের বার্তা
- যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, চুক্তি না হলে ফের হামলার আশঙ্কা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





