মৃত্যুর আগে আলিয়া ভাটকে বিয়ে নিয়ে কী বলেছিলেন ঋষি?


প্রকাশিত: ০৬:০০ ৪ সেপ্টেম্বর ২০২৫
প্রয়াত অভিনেতা ঋষি কাপুর ভারতীয় সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তার মৃত্যু সত্ত্বেও তিনি আজও দর্শকের মনে অম্লান স্থান রাখেন। সম্প্রতি আলিয়া ভাটের জন্মদিনে পুনরায় আলোচনায় এসেছে ঋষি কাপুরের সেই কথাগুলো, যা তিনি মৃত্যুর আগে আলিয়ার প্রশংসায় বলেছিলেন।
কাপুর পরিবারে চলচ্চিত্রের প্রতি স্বভাবিক প্রবণতা থাকলেও, ঋষি কাপুর নিজের অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বের কারণে আলাদা জায়গা করে নিয়েছিলেন। তিনি প্রায়শই নিজের ছেলে রণবীর কাপুরের প্রেমজীবন নিয়েও মন্তব্য করতেন। ভারতের গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রণবীরের ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক নীতু কাপুর সহজভাবে মেনে নিতে পারেননি। তবে আলিয়া ভাটের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন ছিল। নীতু কাপুর আলিয়াকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছিলেন, এবং ঋষি কাপুরও আলিয়ার অভিনয়ে মুগ্ধ ছিলেন।
২০১৮ সালে একটি সাক্ষাৎকারে ঋষি কাপুর ভারতীয় সিনেমার বর্তমান পরিস্থিতি ও তরুণ অভিনেতাদের দক্ষতা নিয়ে আলোচনা করছিলেন। তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, কোন অভিনেতা বা অভিনেত্রী তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছেন। দ্বিধাহীনভাবে তিনি আলিয়া ভাটের নাম উল্লেখ করেন। তিনি বলেন,
“আলিয়া ভাটের মতো একজন অভিনেত্রীর প্রশংসা করা উচিত, যিনি ‘হাইওয়ে’ এবং ‘রাজি’-এর মতো চ্যালেঞ্জিং চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। এই বয়সে একটি পুরো সিনেমা নিজের কাঁধে বহন করা খুবই কঠিন, এবং শুধুমাত্র একজন দক্ষ অভিনেত্রীর পক্ষে সম্ভব। পাশাপাশি, এমন চরিত্রে অভিনয় করার জন্য ভাগ্যও একজনকে সহায়তা করতে হয়। আলিয়া দারুণ ভাগ্যবান এবং তার প্রতিভা অত্যন্ত প্রশংসনীয়।”
তখন আলিয়া ভাট ও রণবীর কাপুরের সম্পর্ক নবীন অবস্থায় ছিল। পাঁচ বছরের সম্পর্কের পর, ঋষি কাপুরের মৃত্যুর দুই বছর পর, ২০২২ সালে এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ট্রাম্পের জামাতার গোপন তহবিল ও অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত
- নগদ টাকা না পেয়ে অভিনব ছিনতাই, অ্যাপে ঋণ নিতে বাধ্য করা হলো যুবককে
- সব কটা জানালা খুলে দাও না: সুরের আড়ালে এক মুক্তিযোদ্ধার জীবনগাথা
- কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




