হট সিট হারালেন দীঘি, ‘দেনা-পাওনা’য় বাজিমাত প্রভার


প্রকাশিত: ০২:১৬ ২ সেপ্টেম্বর ২০২৫
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সরকারি অনুদানে নির্মিতব্য সিনেমা ‘দেনা-পাওনা’–তে নিরুপমা চরিত্রে অভিনয় করার কথা ছিল আলোচিত তারকা প্রার্থনা ফারদিন দীঘির। তবে শেষ মুহূর্তে সেই চরিত্র চলে গেলো জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ঝুলিতে।
এবারই প্রথম নয়। এর আগেও বহু আলোচিত ছবিতে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। ‘সুড়ঙ্গ’ সিনেমায় দীঘির জায়গায় এসেছিলেন তমা মির্জা। আবার গেল ঈদে মুক্তিপ্রাপ্ত ‘টগর’ সিনেমায় দীঘির পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয়েছিল পূজা চেরিকে। এবার ‘দেনা পাওনা’ থেকে বাদ পড়লেন তিনি।
এ প্রসঙ্গে পরিচালক সাদেক সিদ্দিকী জানালেন, “দীঘি এই সিনেমায় চুক্তিবদ্ধ ছিলেন। কিন্তু সময় দিতে পারেননি। তাই নিরুপমার চরিত্রে প্রভাকে নেওয়া হয়েছে। দ্বন্দ্বের কোনো বিষয় নেই। আমাদের সম্পর্ক ভালো। আমরা ওকে মিস করেছি।”
এর আগে কিন্তু একাধিক পরিচালক দীঘির বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলেছিলেন। ‘টগর’ সিনেমার পরিচালক আলোক হাসান এবং ‘সুড়ঙ্গ’ সিনেমার পরিচালক রায়হান রাফী দুজনই এ অভিযোগ করেছিলেন।
অন্যদিকে ‘দেনা-পাওনা’য় প্রভা অভিনয় করছেন নিরুপমা চরিত্রে। তাঁর বিপরীতে কলকাতার এক ম্যাজিস্ট্রেট ও জমিদারের ছেলে চরিত্রে অভিনয় করছেন মামনুন ইমন।
প্রভাকে দিয়ে নতুনভাবে শুরু হতে যাচ্ছে সিনেমাটির যাত্রা। এখন দর্শকের চোখ থাকবে— দীঘির অপূরণীয় শূন্যতা পূরণ করতে পারবেন তো প্রভা?
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




